ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রচলিত প্যাপ পরীক্ষার বদলে এইচপিভি পরীক্ষাকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য প্যানেলের। ছবি: সংগৃহীত

জরায়ুমুখের ক্যানসার শনাক্তে প্রচলিত প্যাপ পরীক্ষার বদলে এইচপিভি পরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী স্বাস্থ্য প্যানেল। নতুন নির্দেশনা চূড়ান্ত হলে ৩০ থেকে ৬৫ বছর বয়সী নারীরা চিকিৎসকের মাধ্যমে অথবা নিজেই নমুনা সংগ্রহ করে এই পরীক্ষা করাতে পারবেন।

শনিবার (২১ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) দুই দিনের বৈঠক শেষে প্যানেলের সদস্যরা এ বিষয়ে সুপারিশের পক্ষে ভোট দেন। তবে এখনও চূড়ান্ত অনুমোদন ও প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্দেশনাটি।

এত দিন ৩০ থেকে ৬৫ বছর বয়সী নারীদের প্রতি তিন বছর পর প্যাপ পরীক্ষা অথবা প্রতি পাঁচ বছর পর এইচপিভি পরীক্ষা করার সুযোগ ছিল। নতুন সুপারিশে এইচপিভি পরীক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ২১ থেকে ২৯ বছর বয়সীদের জন্য প্রতি তিন বছর পর প্যাপ পরীক্ষা চালু রাখার সুপারিশ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জরায়ুমুখের প্রায় সব ক্যানসারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি। এই পরীক্ষা ক্যানসারের আগেই ঝুঁকিপূর্ণ ভাইরাস শনাক্ত করতে পারে। নিজে নমুনা সংগ্রহের সুযোগ থাকায় নারীদের পরীক্ষা করানোও সহজ হবে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড
ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের রাজধানী জ্যাকসনের সাবেক মেয়র চকওয়ে আন্তার লুমুম্বাকে তিন বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। 
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
মেক্সিকোয় শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার, অভিযানে নিহত ১১
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে অভিযান চালিয়ে দেশটির শীর্ষ মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মেক্সিকোয় শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার, অভিযানে নিহত ১১
ভার্জিনিয়ায় হামে প্রথম শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
ভার্জিনিয়ায় হামে প্রথম শিশুর মৃত্যু
বিমানে ওঠার সময় দুই যাত্রীকে আটক, বিমানবন্দরে উত্তেজনা
যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিমানে ওঠার সময় দুইজনকে আটক করেছেন অভিবাসন কর্মকর্তারা। 
বিমানে ওঠার সময় দুই যাত্রীকে আটক, বিমানবন্দরে উত্তেজনা
আরও পড়ুন
ঘুষ কেলেঙ্কারিতে জ্যাকসনের সাবেক মেয়রের ৩ বছরের কারাদণ্ড
নিলামে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চুল
মেক্সিকোয় শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার, অভিযানে নিহত ১১
ভার্জিনিয়ায় হামে প্রথম শিশুর মৃত্যু