ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত 

খুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম
ছবি : আরটিভি

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘পাবলিক স্পিকিং প্রোজ ৪.০’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন।

তিনি বলেন, পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে নিজের বক্তব্য তুলে ধরার পাশাপাশি অন্যের মতামত, অনুভূতি ও মূল্যবোধের প্রতি সম্মান দেখানো জরুরি। মাত্র তিন মিনিটের মধ্যে কাউকে আঘাত না করে নিজের বক্তব্য সাবলীলভাবে উপস্থাপন করা একটি চর্চার বিষয়। পাবলিক স্পিকিং কিংবা বিতর্কে কাউকে হারানোই মূল লক্ষ্য নয়; বরং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে যুক্তির মাধ্যমে নিজের মত প্রকাশ করাই গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানান এবং সব প্রতিযোগী ও বিজয়ীদের শুভেচ্ছা জানান।

গ্র্যান্ড ফাইনালটি বাংলা ও ইংরেজি—দুই সেগমেন্টে অনুষ্ঠিত হয়। ইংরেজি সেগমেন্টে প্রথম স্থান অধিকার করেন ইংরেজি ডিসিপ্লিনের আদিত্য লস্কর ভূমি, দ্বিতীয় স্থান অধিকার করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের কাজী তানভীর এবং তৃতীয় স্থান অধিকার করেন ইংরেজি ডিসিপ্লিনের সোহানা খাতুন।

অন্যদিকে, বাংলা সেগমেন্টে প্রথম স্থান অধিকার করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের নাহিয়ান আদিব মাহিম, দ্বিতীয় স্থান অধিকার করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের জিহাদ হোসাইন এবং তৃতীয় স্থান অধিকার করেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ফাওজিয়া ফারিয়া জেবা।

ক্লাবের ডেপুটি ডিরেক্টর রুকাইয়া আফিয়া নেহা বলেন, নবীন শিক্ষার্থীদের কথা বলার ভয় দূর করা এবং তাদের পাবলিক স্পিকিং ও যোগাযোগের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘পাবলিক স্পিকিং প্রোজ’ আয়োজন করা হয়। এবার প্রতিযোগিতাটির চতুর্থ আসর অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে এবারও অসাধারণ সাড়া পেয়েছি। প্রাথমিক পর্যায় থেকে বাংলা ও ইংরেজি—দুই সেগমেন্টে আটজন করে মোট ১৬ জনকে গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। সেখান থেকে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানারআপ নির্বাচন করা হয়েছে। তবে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীই অভিনন্দন পাওয়ার যোগ্য। তারা সবার সামনে দাঁড়িয়ে নিজেদের, নিজেদের ডিসিপ্লিনের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়কেও প্রতিনিধিত্ব করছে। তাদের সবার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভকামনা।

সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী জিহাদ হাসান বলেন, গত বছরও এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম, এবারও দ্বিতীয় হয়েছি। সব মিলিয়ে অভিজ্ঞতা অনেক ভালো। এ ধরনের পাবলিক স্পিকিং প্রতিযোগিতার আয়োজন করায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ।

ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান আদিব মাহিম বলেন, পাবলিক স্পিকিং এমন একটি দক্ষতা, যা হাতে-কলমে অনুশীলন ও বাস্তব অভিজ্ঞতা ছাড়া উন্নত করা কঠিন। মানুষের সামনে কথা বলার সুযোগ না পেলে জড়তা কাটিয়ে ওঠা এবং স্বাচ্ছন্দ্যে বক্তব্য দেওয়া সম্ভব হয় না। ক্যারিয়ার ক্লাব পাবলিক স্পিকিং চর্চার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, তা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

গ্র্যান্ড ফিনালে বিচারকের দায়িত্বে ছিলেন- বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন, শিক্ষা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. ফজলে রাব্বী এবং লেক্সিকনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শোজিবুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম এবং প্রভাষক মো. মতিউর রহমান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর সূত্রাপুরে এলাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন। রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের ছেলে। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল ছুড়ে মারে। এতে জাহাঙ্গীর ইসলাম আহত হন। জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নেওয়া আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন, তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। আরটিভি/টিআর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর)। বেলা ৩টায় একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিন পদ্ধতিতে ফল জানতে পারবেন।
সোমবার এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলনের জেরে উপাচার্য ভবনে তালা, সেই সঙ্গে বন্ধ প্রশাসনিক কার্যক্রম। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আর্থিক ব্যবস্থাপনাতেও।
পাঁচ মাস ধরে বেতন বন্ধ চুয়েটের গবেষণা সহকারীদের, কার্যকর হয়নি নতুন পে-স্কেলও
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তির নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, একজন উন্নয়নকামী মানুষ হিসেবে তাদের বলতে চাই, বাংলাদেশের উন্নয়ন মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য থেমে থাকবে না। উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে তাদের সব অপচেষ্টা প্রতিহত করা হবে। যারা বিভিন্ন ইস্যু সামনে এনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন, আমার মনে হয় তাদের সুনির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। আর যদি তারা মনে করেন, দেশের প্রচলিত আইনে তারা বঞ্চিত হয়েছেন, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তারা সেখানে যাচ্ছেন না কেন? সেখান থেকে ন্যায়বিচার নিয়ে আসছেন না কেন? তিনি আরও বলেন, অনেকেই কালো টাকার মাধ্যমে দেশের যুবসমাজকে বিপথগামী করে তাদের দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমি তাদের বলতে চাই, কারও প্ররোচনায় নিজের বিবেক বিকিয়ে দেবেন না। দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করুন। আমরা ধনে-ধান্যে-পুষ্পে ভরা বাংলা চাই, ধ্বংসস্তূপ চাই না। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, গত ১৭ বছরে যারা অপকর্ম করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আফসোস নেই। তারা নতুন করে আবারও তাদের ফ্যাসিবাদী শাসনপদ্ধতি আমাদের ওপর চাপিয়ে দিতে চান। তিনি আরও বলেন, আপনারা গণতান্ত্রিক অধিকার চর্চা করুন। বর্তমান সময়ে গণতান্ত্রিক চর্চায় কোনো অন্তরায় সৃষ্টি করা হয়নি। সব রাজনৈতিক দল তাদের মতপ্রকাশ করতে পারছে। গত ১৭ বছরে আপনারা যে অপকর্ম করেছেন, তার খেসারত দিন। কিছুদিন চুপ থাকুন। অনুগ্রহ করে এই শান্তিপূর্ণ অবস্থাকে অশান্ত করার চেষ্টা করবেন না। নৈরাজ্য কখনো একটি জাতির জন্য ভবিষ্যৎ বয়ে আনতে পারে না। এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. তানজিল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আরটিভি/টিআর
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
মাভাবিপ্রবির শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক পিএলসি।
মাভাবিপ্রবির শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছে পূবালী ব্যাংক
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
মানচিত্রের নেশা থেকে পেশা, জুনিয়র প্ল্যানার থেকে সিইও
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
খুবিতে রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৭ বিজ্ঞান শিক্ষক