
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মার্চ ২০২৭ সেশনের রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাবেক দুই প্রতিনিধি ডা. আব্দুল্লাহ মোহাম্মদ ও ডা. মাহমুদুল হাসান।
গত ৬ নভেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী, ডা. আব্দুল্লাহ মোহাম্মদ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অর্থোপেডিক সার্জারি বিভাগে এমএস এবং ডা. মাহমুদুল হাসান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে এমএস রেসিডেন্সি প্রোগ্রামে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
প্রকাশিত ফলাফলে ডা. আব্দুল্লাহ মোহাম্মদের রোল নম্বর ২০০১২ এবং ডা. মাহমুদুল হাসানের রোল নম্বর ৪০৪৭১ উল্লেখ রয়েছে।
সাবেক দুই প্রতিনিধির এই কৃতিত্বপূর্ণ অর্জনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।
চিকিৎসাশিক্ষার উচ্চতর পর্যায়ে তাদের এই অর্জন রামেকের বর্তমান ও ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আরটিভি/টিআর




