ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

টাইমস হায়ার এডুকেশন (দ্য) ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭ এ অংশ নিতে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি জমা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক নির্ধারিত ওয়েবসাইট (sustainability.ruet.ac.bd) ও ফরম্যাট অনুসরণ করে টাইমস হায়ার এডুকেশনের অনলাইন ডেটা পোর্টালে রুয়েটের প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও তথ্যাদি জমা দেন। এর মাধ্যমে র‍্যাঙ্কিংয়ে অংশগ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েট টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং কমিটির সভাপতি ও সিভিল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউ. এইচ. জোয়ার্দার, সহযোগী অধ্যাপক রিয়াজ পারভেজ, ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকীসহ সংশ্লিষ্ট ওয়েবসাইট তৈরি ও তথ্য বিশ্লেষণের সঙ্গে সম্পৃক্ত শিক্ষকবৃন্দ।

র‍্যাঙ্কিংয়ে রুয়েটের অবস্থান উন্নয়নের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “যেকোনো মূল্যে আমাদের বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও সংযুক্তি বাড়াতে হবে। এজন্য র‍্যাঙ্কিংয়ে ভালো করতে হবে। অনানুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী আমাদের স্বীকৃতির অভাব নেই। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের গ্র্যাজুয়েটরা ভালো করছেন। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার কোনো কারণ নেই। আগে এ বিষয়ে সেভাবে কাজ না করা বা যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে হয়তো আমরা কিছুটা পিছিয়ে আছি। তবে আমরা চাইলে সহজেই এ অবস্থার উত্তরণ ঘটাতে পারি।”

এ সময় র‍্যাঙ্কিং কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আগামী ৯ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। অভিযোগ গঠন হওয়া তিন আসামি হলেন বার্জিস শাবনাম বর্ষা, মো. মাহির রহমান ও ফারদীন আহম্মেদ আয়লান। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে শুনানিকালে আসামি বর্ষার আইনজীবী এ আল মামুন রাসেল বলেন, মামলার ৪৪ জন সাক্ষীর কেউই তার মক্কেলের হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য দেননি। হত্যায় ব্যবহৃত ছুরি কেনার টাকা দেওয়া কিংবা ঘটনাস্থলের অবস্থান জানিয়ে দেওয়ার অভিযোগের পক্ষেও তদন্ত সংস্থা যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আইনজীবী আরও বলেন, বন্ধু মাহিরের ডাকে বর্ষা ঘটনাস্থলে গিয়েছিলেন। তাকে বলা হয়েছিল, জোবায়েদকে শুধু ভয় দেখানো হবে; হত্যার কোনো পরিকল্পনার কথা তাকে জানানো হয়নি। তাই হত্যাকাণ্ডের সঙ্গে তার মক্কেলের সম্পৃক্ততা নেই। এ যুক্তিতে বর্ষাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জহির হোসেন খান বলেন, জোবায়েদকে হত্যার উদ্দেশ্যে তিন আসামি পরিকল্পিতভাবে একসঙ্গে কাজ করেছেন। বাদীপক্ষের আইনজীবী মো. ইশতিয়াক হোসাইন জিপু বলেন, হত্যাকাণ্ডের প্রায় এক মাস আগে থেকেই তিন আসামি পারস্পরিক যোগসাজশে হত্যার পরিকল্পনা করেন। তদন্তেও তাদের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। এ কারণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় মাহির ও আয়লানের পক্ষে করা সময়ের আবেদন নামঞ্জুর করেন আদালত। আগামী ৯ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলার নুর বক্স লেনের ১৫ নম্বর হোল্ডিংয়ের রৌশান ভিলায় এক ছাত্রীকে পড়াতে গিয়ে হত্যার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। ওই দিন সন্ধ্যায় তার হত্যার খবর জানানো হয়। পরে ঘটনাস্থল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ অক্টোবর নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা করেন। আরটিভি/টিআর
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
রেসিডেন্সি পরীক্ষায় রামেকের সাবেক দুই ইন্টার্ন প্রতিনিধির সাফল্য
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মার্চ ২০২৭ সেশনের রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাবেক দুই প্রতিনিধি ডা. আব্দুল্লাহ মোহাম্মদ ও ডা. মাহমুদুল হাসান। গত ৬ নভেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ফলাফল অনুযায়ী, ডা. আব্দুল্লাহ মোহাম্মদ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অর্থোপেডিক সার্জারি বিভাগে এমএস এবং ডা. মাহমুদুল হাসান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে এমএস রেসিডেন্সি প্রোগ্রামে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। প্রকাশিত ফলাফলে ডা. আব্দুল্লাহ মোহাম্মদের রোল নম্বর ২০০১২ এবং ডা. মাহমুদুল হাসানের রোল নম্বর ৪০৪৭১ উল্লেখ রয়েছে। সাবেক দুই প্রতিনিধির এই কৃতিত্বপূর্ণ অর্জনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে। চিকিৎসাশিক্ষার উচ্চতর পর্যায়ে তাদের এই অর্জন রামেকের বর্তমান ও ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আরটিভি/টিআর
রেসিডেন্সি পরীক্ষায় রামেকের সাবেক দুই ইন্টার্ন প্রতিনিধির সাফল্য
প্রদীপের আলোয় সেজেছে চবি, দীপাবলি ঘিরে উৎসবের আমেজ
সারি সারি প্রদীপের আলো, বর্ণিল আলোকসজ্জা আর উৎসবের আমেজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ। আলোর উৎসব দীপাবলিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস।
প্রদীপের আলোয় সেজেছে চবি, দীপাবলি ঘিরে উৎসবের আমেজ
অটোচালকদের খামখেয়ালিপনায় ভোগান্তিতে গোবিপ্রবির শিক্ষার্থীরা
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যাতায়াতের অটোরিকশার ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। নির্দিষ্ট ভাড়ার তালিকা না থাকায় চালকদের বিরুদ্ধে ইচ্ছেমতো ভাড়া আদায় এবং শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে একই গন্তব্যে যেতে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া দাবি করার অভিযোগ করছেন তারা।
অটোচালকদের খামখেয়ালিপনায় ভোগান্তিতে গোবিপ্রবির শিক্ষার্থীরা
জাবিতে প্রথম দেখা মিলল উত্তুরে হনুমানের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো দেখা গেছে বিপন্ন প্রজাতির নর্দার্ন প্লেইনস ল্যাঙ্গুর বা উত্তুরে হনুমানের। এটি বাংলাদেশে ‘যশোরের হনুমান’ নামেও পরিচিত। রোববার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার (ডব্লিউআরসি) সংলগ্ন এলাকায় প্রাণীটিকে দেখতে পান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন সুমন কয়েকজন বন্ধুর সঙ্গে ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার এলাকার পাশ দিয়ে ক্যাম্পাসের মনপুরা এলাকার দিকে যাচ্ছিলেন। দুপুর আনুমানিক ১২টার দিকে তারা প্রাণীটিকে দেখতে পান এবং এর ভিডিও ধারণ করেন। শাহাদাত হোসেন সুমন বলেন, ‘আমরা কয়েকজন বন্ধু মিলে মনপুরার দিকে যাচ্ছিলাম। এ সময় ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের কাছাকাছি প্রাণীটিকে দেখতে পাই। পরে আমরা এর ভিডিও ধারণ করি।’ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান বলেন, জাবিতে আগে কখনো হনুমান দেখা যাওয়ার রেকর্ড নেই। মাঝে মাঝে ক্যাম্পাসে বানর দেখা গেলেও এ ধরনের হনুমান এর আগে দেখা যায়নি। তিনি জানান, জাবিতে দেখা প্রাণীটি নর্দার্ন প্লেইনস ল্যাঙ্গুর বা যশোরের হনুমান নামে পরিচিত। এ প্রজাতির মূল উৎস বৃহত্তর যশোর অঞ্চলের কেশবপুর ও মনিরামপুর উপজেলায় রয়েছে। মনিরুল এইচ খান বলেন, বাংলাদেশে তিন প্রজাতির হনুমান রয়েছে। এটি একটি আরবান হনুমান। বন্যপ্রাণী হলেও এটি সাধারণত বনে থাকে না, বরং বসতিপূর্ণ এলাকায় থাকে। মানুষের খাবার এবং মানুষের লাগানো গাছপালার ফল ও ফসল খাওয়ার কারণে এরা প্রায়ই লোকালয়ে বিচরণ করে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, খাবার বা ফল পরিবহনকারী ট্রাকে উঠে এ প্রাণীগুলো অনেক সময় দূর-দূরান্তে চলে যেতে পারে। ট্রাক গন্তব্যে পৌঁছানোর পর সুযোগ বুঝে নেমে নতুন এলাকায় অবস্থান করতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা যাওয়াটিও এভাবেই হয়ে থাকতে পারে। সম্প্রতি বাগেরহাটের মোংলাতেও এ প্রজাতির একটি হনুমান দেখা গেছে, যেখানে এর আগে প্রাণীটির উপস্থিতির কোনো রেকর্ড ছিল না বলে জানান মনিরুল। প্রাণীবিশেষজ্ঞদের তথ্যমতে, নর্দার্ন প্লেইনস ল্যাঙ্গুরের বৈজ্ঞানিক নাম সেমনোপিথেকাস এন্টেল্লাস। বাংলাদেশে এ প্রজাতির হনুমান মূলত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু নির্দিষ্ট এলাকায় দেখা যায়। বিশেষ করে যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলায় এদের উল্লেখযোগ্য আবাসস্থল রয়েছে। এরা সাধারণত মানুষের বসতবাড়ির আশপাশের গাছপালা, বাগান ও ফলের বাগানে বিচরণ করে।  বাংলাদেশের জাতীয় লাল তালিকায় নর্দার্ন প্লেইনস ল্যাঙ্গুরকে বিপন্ন হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। আবাসস্থল সংকট, খাদ্যের অভাব এবং মানুষের সঙ্গে সংঘাত এ প্রজাতির অস্তিত্বের জন্য উল্লেখযোগ্য হুমকি।  জাবির প্রাণিবিদ্যা বিভাগের আওতাধীন ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. কামরুল হাসান বলেন, প্রাণীটি বন্যপ্রাণী হওয়ায় এটিকে উদ্ধার করে ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে নেওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, আমি আমার টিমকে যথাসম্ভব চেষ্টা করতে বলব, যাতে নির্দিষ্ট এলাকায় খোঁজ করে এটিকে উদ্ধার করা যায়। আরটিভি/এসআর
জাবিতে প্রথম দেখা মিলল উত্তুরে হনুমানের
আরও পড়ুন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
এবার ‘ফর্মুলা স্টুডেন্ট কার’ বানাচ্ছে রুয়েটের টিম অ্যানেক্স রুয়েট
মানবিক প্রকৌশলী গড়ে তুলছে রুয়েটের সোপান, নেতৃত্বে ফুয়াদ-তালহা-নাদভী