ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

‘দেশে উৎপাদিত পেঁয়াজের ২৫-৩০ শতাংশ সংরক্ষণের অভাবে নষ্ট হয়’ 

বাকৃবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি: আরটিভি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ বলেছেন, দেশে পেঁয়াজের চাহিদা প্রায় ৩০ লাখ মেট্রিক টন। তবে উৎপাদিত পেঁয়াজের ২৫ থেকে ৩০ শতাংশ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। এ ছাড়া দেশের আবহাওয়ায় পেঁয়াজের মানসম্মত বীজ উৎপাদনও বেশ চ্যালেঞ্জিং। এসব সমস্যা সমাধানে দেশি-বিদেশি বিভিন্ন জাতের প্রায় ১০০টি পেঁয়াজের লাইন সংগ্রহ করে গবেষণা করা হচ্ছে। ইতোমধ্যে পলিটানেলের মাধ্যমে গ্রীষ্মকালীন চাষের উপযোগী কয়েকটি জাত নির্বাচন করা হয়েছে, যেগুলো ভালো ফলন দিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব খামার সংলগ্ন পেঁয়াজ ক্ষেতে কৃষকদের প্রশিক্ষণ ও বীজ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগে পেঁয়াজ শুধু শীতকালে চাষাবাদ করা হতো যেটা ছিল আমাদের প্রচলিত চর্চা। কিন্তু এখন সারাবছর চাষাবাদ করা যায়। গবেষকদের উদ্ভাবিত নতুন জাতগুলো গরমের আবহাওয়াতে পেঁয়াজ উৎপাদন করা যায়। এই গ্রীষ্মকালীন এবং শীতকালীন পেঁয়াজ, দুইটাতে চাষাবাদ করে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। আমাদেরকে আর বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে না।

জানা যায়, ‘পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষে জার্মপ্লাজম স্ক্রীনিং’ শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রকল্পটির অর্থায়ন করেছে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)। এ সময় ৩০ জন কৃষকের মাঝে মোট তিন হাজার পেঁয়াজের চারা এবং জনপ্রতি এক হাজার (৩০ গ্রাম) করে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়।

বাকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. আলী রেজা ফারুক। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমদ, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেএফজি) সিনিয়র মৃত্তিকা বিশেষজ্ঞ ড. মো. মনোয়ার করিম খান, বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক শরীফ আর রাফি। এসময় আরও উপস্থিত ছিলেন গবেষণায় সংশ্লিষ্ঠ এমএস শিক্ষার্থীরা।

কেএফজি-এর সিনিয়র মৃত্তিকা বিশেষজ্ঞ ড. মো. মনোয়ার করিম খান বলেন, পাঁচ বছর আগেও পুরো দেশে পেঁয়াজ চাষাবাদ হতো ২৫ লক্ষ মেট্রিক টন কিন্তু সে সময় সংরক্ষণের অভাবে পেঁয়াজ পচে যেতো বিধায় ৮ থেকে ১০ লক্ষ টন পেঁয়াজ আমদানি করতে হতো। কিন্তু বর্তমানে উৎপাদন বেড়েছে। গত ২৫-২৬ অর্থবছরে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩৮.১৯ লক্ষ মেট্রিক টন। যেখানে আমাদের বাৎসরিক চাহিদা প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন। এ বছর এক লক্ষ টনও আমদানি করতে হয় নাই। অল্প কিছু ৮৬ হাজার মেট্রিক টন আমদানি করতে হয়েছে। এতে আগের তুলনায় অনেক আমদানি ব্যয় রোধ করা গেছে।

পেঁয়াজের চাহিদার বিষয়ে তিনি বলেন, পেঁয়াজ একটা পলিটিক্যাল ক্রপ। কারণ যখন রোজা বা কোনো ফেস্টিভ্যাল আসে তখন পেঁয়াজের অনেক চাহিদা বেড়ে যায়। দেখা যায় এক মাসের রোজায় যে পেঁয়াজ লাগে, সাধারণত তিন মাসের পেঁয়াজের সমান সেই পেঁয়াজ লেগে যায়। তখন পেঁয়াজের দাম বেড়ে যায়, মানুষের কষ্টটা বেশি বেড়ে যায়। তখন এর ভার সরাসরি সরকারের উপরে আসে, যে সরকার কেন আনতে পারছে না। তাই আমাদের মানসম্মত পেঁয়াজ আরও উৎপাদন করতে হবে। এতে আমরাও ভালো থাকলাম, দেশ ভালো থাকলো।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আলী রেজা ফারুক বলেন, পেঁয়াজ দেশের একটি অর্থকরী ফসল আমরা পেঁয়াজকে মসলা হিসেবে ব্যবহার করে থাকলেও অন্যান্য দেশে এটাকে সবজি, সালাদ হিসেবে ব্যবহার করে থাকে। আমরা বলতে পারি মোটামুটি পিয়াজ উৎপাদনে দেশ অনেকটা স্বয়ংসম্পূর্ণ। মানসম্মত পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণকাল দীর্ঘায়িত করার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগ দেশের কৃষি খাতের উন্নয়ন ও পেঁয়াজের উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার তিন বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ। 
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাসিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান।
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
হঠাৎ বৃষ্টির মধ্যে জবিতে ককটেল বিস্ফোরণ, অতঃপর...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। 
হঠাৎ বৃষ্টির মধ্যে জবিতে ককটেল বিস্ফোরণ, অতঃপর...
আরও পড়ুন
বাকৃবিতে আমন বীজধান কর্তন শুরু
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে প্রশাসন ক্যাডার বাকৃবির শাহীদুল
স্বয়ংক্রিয় মেশিনে সংরক্ষণে কমবে পেঁয়াজের পচন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে সুস্থতার পথে বাকৃবি শিক্ষার্থী জীম