
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (৯ নভেম্বর) রাতে ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ প্রধান ফটকে এসো শেষ হয়। এ সময় নেতাকর্মীরা লীগ ধর জেলে ভর, ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন, আপা আপা করিস না তোদের আপা আইব না সহ নানা স্লোগান দেন।
বেরোবি ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানা বলেন, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল সারাদেশ ব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে। আমরা সেই অবরোধের বিরুদ্ধে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছি।
বেরোবি ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, এই সেই ক্যাম্পাস দ্বিতীয়বারের মতো ছাত্রলীগ এ ক্যাম্পাসে ছাত্রদল থাকতে কখনোই প্রবেশ করতে পারবে না। বিশ্বাস করি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ সকলকে জানিয়ে দিতে চাই আপনারা যদি কোন ভাবে তাদের সাথে মিলে কোনরকম ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল আপনাদের বিভাগ থেকে টেনে হিচড়ে বের করে নিয়ে এসে রাস্তায় পেটাবে।
বেরোবি শাখা সভাপতি ইয়ামিন বলেন, ছাত্রলীগের হাতে আবু সাঈদের রক্ত সেই ছাত্রলীগের স্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুরে হতে দেবোনা। রংপুরের মাটিতে তো দুরের কথা এ বাংলাদেশে ছাত্রদল থাকা অবস্থায় ছাত্রলীগের গুন্ডা পান্ডারা স্থান পাবেনা।
আরটিভি/জেএমএ



