ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

বদরুন্নেসা সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ পিএম
সৌজন্য ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অডিটোরিয়ামে ক্যারাম খেলার আয়োজন এবং কলেজের খেলার মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি-২০২৭ এর আহ্বায়ক প্রফেসর শামীম আহসান। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শামসুন্নাহারসহ কলেজের সব বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক প্রফেসর শামীম আহসান বলেন, কমিটির প্রত্যেক সদস্যের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই আজকের আয়োজন সম্ভব হয়েছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

বক্তব্যের শেষে তিনি ক্রীড়াবিষয়ক একটি গানের লাইন পরিবেশন করেন, বাংলাদেশের দুরন্ত সন্তান, আমরা দুর্বার - দুর্জয়, ক্রীড়া জগৎকে টিকিয়ে রাখব, এটাই আমাদের পরিচয়।

শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শামসুন্নাহার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ শিক্ষার্থীরা। তারা খেলবে, আর শিক্ষকরা তা উপভোগ করবেন। তিনি বলেন, ছোটোবেলায় সারা বছরই খেলাধুলার চর্চা ছিল। কিন্তু বর্তমানে তরুণ প্রজন্মের একটি বড় অংশ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে এবং মাদকের মতো নেতিবাচক প্রবণতায় জড়িয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের অন্যতম উপায় খেলাধুলা। শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি পরিহার করে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জয়-পরাজয় মেনে নিয়ে সবাইকে আনন্দের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং একে অপরকে উৎসাহিত করার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী বলেন, ক্রীড়া মানেই আনন্দ। তিনি নিজেও পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করেছেন এবং কর্মজীবনেও বিভিন্ন স্থানে খেলাধুলায় অংশ নিয়েছেন। তাঁর মতে, পুরস্কার পাওয়াই বড় কথা নয়, বরং খেলাধুলার আনন্দ উপভোগ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলা প্রয়োজন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুস্থ শরীর ও সুন্দর মন থাকলে জীবনে সাফল্য অর্জন সহজ হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন বলেন, জীবনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য একটি বড় খেলার মাঠের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বাসা কিংবা ক্যাম্পাস—কোথাও শিক্ষার্থীদের পর্যাপ্ত খেলাধুলার সুযোগ নেই। তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মনকে শান্ত ও প্রফুল্ল রাখে।

তিনি বলেন, খেলাধুলার সুযোগ ও চর্চা কমে যাওয়ায় অনেকেই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে, ফলে মানুষের মধ্যে অলসতা বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অতিরিক্ত নির্ভরশীলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ছোটোখাটো বিষয়েও এআইয়ের ওপর নির্ভরতা মানুষের নিজস্ব চিন্তাশক্তি ও মেধার চর্চাকে প্রভাবিত করতে পারে বলে মন্তব্য করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন উপস্থিত শিক্ষার্থীদের ক্রীড়া শপথবাক্য পাঠ করান,"ঐতিহ্যবাহী বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আজকের বার্ষিক প্রতিযোগিতায় আমরা এই মর্মে শপথ করিতেছি যে প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব প্রকাশ করিয়া,বিচারকমণ্ডলীর রায়ের প্রতি শ্রদ্ধা জানাইয়া, খেলাধুলার সব আইন-কানুন মানিয়া চলিব এবং কলেজের সুনাম ও ঐতিহ্য রক্ষার্থে সচেষ্ট থাকিব।

এর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৭ এর উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকতে যবিপ্রবিতে সচেতনতামূলক প্রচারণা
‘সচেতনতার মাধ্যমে নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইবার প্রতারণা থেকে শিক্ষার্থীদের সতর্ক করতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট।
সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকতে যবিপ্রবিতে সচেতনতামূলক প্রচারণা
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’ 
বর্তমান সরকার কবি কাজী নজরুল ইসলামকে ধারণ করে ও নজরুল প্রেমী বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। 
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’ 
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
খুনি শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে গত দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এইচ এম আবু জাফর এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি হয়ে সূর্যসেন হল, মহসিন হল, ভিসি চত্বর, টিএসসি  হয়ে শাহবাগ গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনার বিচার দাবি করা হয় এবং ফাসির রায় কার্যকর করা দাবি তোলা হয়। আপা আপা করিস না, তোদের আপা আসবে না; ফাসি ফাসি ফাসি চাই ,খুনি হাসিনার ফাসি চাই; ফ্যাসিবাদের ঠিকানা , এই বাংলায় হবেনা; ভারত যদি বন্ধু হও ,হাসিনারে ফেরত দাও। এসময় ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর বলেন খুনি হাসিনা বিগত ২৬ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন নীপিড়নের স্টিম রোলার চালায়।জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। বন্দী বিনিময় চুক্তির আওতায় অবিলম্বে হাসিনাকে ফেরত এনে ফাসির দণ্ড কার্যকর করতে হবে। তিনি আরও বলেন ক্যাম্পাসে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণে সহযোগী হিসাবে কাজ করছে গুপ্ত শিবির। ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে না থেকে নীলক্ষেতের ভিপি সাদিক কাইউম বউয়ের সাথে রান্না করছে।আরেক ছাত্রশক্তির নেতা রিসোর্টে গিয়ে ধরা খেয়েছে। শিবির ছাত্রলীগের সাথে তাদের অতীতের দায়বদ্ধতা থেকে এসব বোমাবাজিতে সহায়তা করছে। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাইদুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, ঢাকা কলেজের যুগ্ম আহবায়ক ইজাবুল মল্লিক, শাকিতুল ইসলাম, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন নিলয়, জসিম উদ্দিন, রাসেল খান রাহাত, তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি খাইরুল কবির মিঠু, যুগ্ম সম্পাদক সোহাগ,সাগর সহ কয়েকশ নেতাকর্মী।  আরটিভি/এসআর
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাখাওয়াত হোসেন জিকুর উদ্যোগে আয়োজিত মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এ সময় সাখাওয়াত হোসেন জিকু বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের ধর্মঘটের নামে কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই। ধর্মঘটের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এসব কর্মসূচি প্রতিহত করা হবে। আরটিভি/এসএস
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
আরও পড়ুন
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 
ময়মনসিংহে ৯ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত