ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

বরাবরের মতো বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে ‘এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের ডিসপ্লে ও খেলাধুলা দর্শক-অভিভাবকদের মুগ্ধ করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে দিনব্যাপী রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান।

সকালে বাংলা ও ইংরেজিতে তরজমাসহ কোরআন তেলাওয়াত পরবর্তী জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

পূর্ব ঘোষণা অনুযায়ী স্কুলটির লালমাটিয়া ক্যাম্পাসের প্রায় ২৩০০ শিক্ষার্থী ২৪২টি খেলায় অংশ নেয়। খেলা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। সবমিলিয়ে দিনটি ছিল বর্ণিল, কর্মব্যস্ত ও আনন্দঘন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রফেসর ড. মো. আতাউর রহমান মিয়াজী, ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম, অনলাইন গ্রুপের চেয়ারম্যান এবং এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ভাইস-চেয়ারম্যান সাজেদা আক্তার, পিয়ারসন পিএলসির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) লিটন আব্দুল্লাহ, ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সারওয়াত মাসুদা রেজা ও অক্সফোর্ড একিউএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা।

অনুষ্ঠানটি পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডালিয়া নওরীন।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে খান মো. আক্তারুজ্জামান বলেন, সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের শিশুরাই হবে সেই নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দেশপ্রেমিক কারিগর। আর এভেরোজ লালমাটিয়া দেশকে নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ করতে তেমনি একটি আদর্শ ও শিক্ষিত জেনারেশন তৈরি করছে।

তিনি আরও বলেন, আমাদের একটাই স্লোগান বা কমিটমেন্ট- ‘কোয়ালিটি অ্যান্ড সার্ভিস’।

তিনি দাবি করেন, এভেরোজ লালমাটিয়া দেশ সেরা ইংলিশ মিডিয়াম স্কুল এবং একইসঙ্গে বাংলাদেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। কেননা এভেরোজ লালমাটিয়া ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের রেজাল্টে বহু শিক্ষার্থী হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড ও পিয়ারসন আউটস্ট্যান্ডিং লার্নার্স অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছে। এভেরোজ লালমাটিয়ার শিক্ষার্থীরা ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের রেজাল্টে বিশ্বসেরা, দেশসেরা হচ্ছে। এর পাশাপাশি তারা আবার পবিত্র কোরআনের হাফেজ হচ্ছে। ইতোমধ্যেই আমাদের প্রায় ৬০ জন শিক্ষার্থী ৩০ পারা কোরআনের হাফেজ হয়েছে। আরও অনেকেই হিফজ সম্পন্ন করার দ্বারপ্রান্তে রয়েছে।

আক্তারুজ্জামান বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার শিক্ষার্থীরা বর্তমানে বিশ্বের ১০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেলসহ দেশসেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও তারা অধ্যায়ন করছে। আমাদের অন্যান্য অ্যালামনাই যারা দেশে আছে, তারাও এভেরোজ লালমাটিয়াকে হৃদয়ে ধারণ করে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে। আমাদের ছাত্র, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদ মিলে ‘এভেরোজ ফ্যামিলি’। এভাবে একতাবদ্ধ হয়ে আমরা এগিয়ে যেতে চাই সাফল্যের পথ ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণের বিমূর্ত লক্ষ্যে।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই মূল্যবান বক্তব্য দেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিলেন শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলামকে নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন একই বিভাগের সাবেক শিক্ষার্থী আছমা ইসলাম।
কুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিলেন শিক্ষার্থী
জবিতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার সময় যুবক ধরা, অতঃপর...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক যুবককে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
জবিতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার সময় যুবক ধরা, অতঃপর...
১২ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যবিপ্রবিতে জাতীয় মাইক্রোবায়োলজি সম্মেলন অনুষ্ঠিত 
দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২: সেকেন্ড ন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং হরাইজন অব মাইক্রোবায়োলজি’ শীর্ষক জাতীয় সম্মেলন।  শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে খাদ্য নিরাপত্তা, নিপাহ ভাইরাস, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সসহ অণুজীববিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণার তথ্য উপস্থাপন করা হয়। এদিন সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, মহামারি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অণুজীববিজ্ঞানীদের গবেষণা গুরুত্বপূর্ণ। এ ধরনের জাতীয় সম্মেলন তরুণ গবেষকদের নতুন চিন্তা ও গবেষণার দিকনির্দেশনা পেতে সহায়তা করবে। আন্তর্জাতিক অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে অণুজীববিজ্ঞান বিভাগের মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচিরও প্রশংসা করেন তিনি। উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, শুধু উচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নালে প্রকাশনার লক্ষ্যে গবেষণা না করে সমাজের বাস্তব সমস্যা চিহ্নিত করে গবেষণার বিষয় নির্ধারণ করা প্রয়োজন। ল্যাবরেটরিতে বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এসব সমস্যার কার্যকর সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেন তিনি। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, অণুজীববিজ্ঞানের পরিধি এখন প্রচলিত গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই।  জিনোমিক্স, বায়োইনফরমেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক প্রযুক্তির সঙ্গে এ শাখার সমন্বয় ঘটছে। নতুন ভাবনা ও গবেষণার আদান-প্রদানের ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের সভাপতি ও সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল বারি, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও আইসিডিডিআর’বির ওয়ান হেলথ ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিস্ট ও প্রধান ড. জিয়াউর রহমান এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনোয়ারা সুলতানা। তারা খাদ্য নিরাপত্তা, নিপাহ ভাইরাস ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে গবেষণালব্ধ বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। সম্মেলনে অংশ নেওয়া ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পোস্টার ও মৌখিক উপস্থাপনার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা অণুজীববিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের গবেষণা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। অনুষ্ঠানে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. সেলিনা আক্তার, অর্গানাইজিং সেক্রেটারি ড. অভিনু কিবরিয়া ইসলাম, অধ্যাপক ড. মো. তানভীর ইসলামসহ অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আন্তর্জাতিক অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে অণুজীববিজ্ঞান বিভাগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা ক্যাম্পেইন, র‌্যালি, বৃক্ষরোপণ, অণুজীববিজ্ঞান অলিম্পিয়াড এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আরটিভি/এসআর
১২ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যবিপ্রবিতে জাতীয় মাইক্রোবায়োলজি সম্মেলন অনুষ্ঠিত 
কাটছে না লিফটের বিপত্তি, একই দিনে দুই ঘটনায় আতঙ্ক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের লিফট নিয়ে বারবার সংবাদ প্রকাশের পরও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে একই ভবনের দুটি লিফটে পৃথক ঘটনায় নতুন করে ভোগান্তি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। একটি লিফটের দরজা খুলে কেবিনের পরিবর্তে ফাঁকা জায়গা দেখা যায়। অন্য একটি লিফট মাঝপথে আটকে পড়ায় চার ছাত্রীকে সেখান থেকে উদ্ধার করতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক আড়াইটার দিকে একাডেমিক ভবনের নিচতলায় কয়েকজন শিক্ষার্থী লিফটের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বাম পাশের লিফটটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছে বলে সংকেত দেখাচ্ছিল। দরজা খোলার পর ভেতরে লিফটের কেবিন না থাকায় শিক্ষার্থীরা চমকে যান। দরজার ওপাশে পুরো জায়গাটিই ফাঁকা দেখা যায়। এ ঘটনায় সেখানে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এর কিছুক্ষণ পর একই ভবনের চতুর্থ তলায় আরেকটি লিফটে চার ছাত্রী আটকা পড়ার খবর আসে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লিফটটি কোনো ফ্লোরে পুরোপুরি না থেমে দুই ফ্লোরের মাঝামাঝি অবস্থানে আটকে রয়েছে। পরে উপস্থিত ব্যক্তিদের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদের লিফট থেকে বের করে আনা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী অণুজীববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, “নিচতলায় লিফটের জন্য অপেক্ষা করার সময় বাম পাশের লিফটটি গ্রাউন্ড ফ্লোরে দেখাচ্ছিল। দরজা খোলার পর দেখি, ভেতরে কোনো কেবিন নেই, পুরো জায়গাটা ফাঁকা। বিষয়টি দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে জানতে পারি, ওপরের দিকে চারজন ছাত্রী লিফটে আটকা পড়েছেন। সেখানে গিয়ে দেখি, লিফটটি ফ্লোরের মাঝামাঝি আটকে আছে। পরে তাদের বের করে আনা হয়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সমস্যাটির স্থায়ী সমাধান করা প্রয়োজন।” পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, এটি প্রথমবার নয়, এর আগেও লিফটে আটকে পড়ার ঘটনা ঘটেছে। মাঝে মাঝে লিফট থেকে অস্বাভাবিক শব্দ শোনা যায়। কখনো কখনো নির্ধারিত ফ্লোরে না থেমে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। একটি লিফটে ডিসপ্লে না থাকায় সেটি কোন অবস্থানে রয়েছে, তা বোঝাও কঠিন। এসব কারণে লিফট ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভয় ও অস্বস্তি তৈরি হয়েছে। দ্রুত সব লিফটের পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক ভবনের লিফটগুলোতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের ত্রুটি দেখা যাচ্ছে। এর আগে লিফট বিকল হয়ে ব্যবহারকারীদের আটকে পড়ার ঘটনাও ঘটেছে। এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে ভবনের লিফট ব্যবহার নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আজকের ঘটনায় বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে লিফটে সমস্যা হয়ে থাকতে পারে বলে মনে করছি। তবে লিফটে আরও কিছু কারিগরি ত্রুটি রয়েছে। সেগুলোর সংস্কার ও সমাধানের কাজ ইতোমধ্যে প্রক্রিয়াধীন। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আশা করছি, দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে। আরটিভি/এসআর
কাটছে না লিফটের বিপত্তি, একই দিনে দুই ঘটনায় আতঙ্ক
যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসের ঘটনায় শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
যৌন নিপীড়ন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদাবনতি হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষককে পুনরায় আগের পদে বহাল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসের ঘটনায় শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
আরও পড়ুন
ময়মনসিংহে ৯ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত