ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের নিবন্ধন শুরু

চবি সংবাদদাতা, আর টিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ পিএম
প্রতীকী ছবি

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬’। তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবের আয়োজক হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। ইতোমধ্যে উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩৫০ টাকা।

বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন উৎসবের সদস্যসচিব মুহাম্মাদ মুনতাজ আলী।

‘With Truth, Courage, and Struggle’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০টি সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি। তরুণ ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক যোগাযোগ ও সংহতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আগ্রহী ক্যাম্পাস সাংবাদিকেরা আগামী ১৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত নিবন্ধন ফরম পূরণের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। নিবন্ধন ফি জনপ্রতি ৩৫০ টাকা। নিবন্ধন ফরমের লিংক: https://forms.gle/ymXbsYzR4LsTvQ8w6।

দিনব্যাপী এ উৎসবে থাকছে ‘Best National Campus Journalist Award’, সেমিনার, প্যানেল আলোচনা, স্টোরিটেলিং সেশন, নির্বাচিত সংবাদ প্রদর্শনী, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট।

‘Best National Campus Journalist Award’ এর আওতায় দুটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ইনভেস্টিগেটিভ নিউজ বিভাগে গভীর অনুসন্ধান ও গবেষণাভিত্তিক প্রতিবেদন এবং ফিচার নিউজ বিভাগে সৃজনশীল, তথ্যবহুল ও মানবিক গল্পভিত্তিক প্রতিবেদনকে স্বীকৃতি দেওয়া হবে। এ ছাড়া সেমিনারে সাংবাদিকতার সমসাময়িক বিষয়, চ্যালেঞ্জ ও নতুন প্রবণতা নিয়ে আলোচনা হবে। প্যানেল আলোচনায় অংশ নেবেন গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিক ও ব্যক্তিত্বরা। পাশাপাশি স্টোরিটেলিং সেশনে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ গল্প তুলে ধরা হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নির্বাচিত সংবাদ প্রদর্শনেরও ব্যবস্থা থাকবে।

উৎসবের আয়োজন প্রসঙ্গে সদস্যসচিব মুহাম্মাদ মুনতাজ আলী বলেন, জাতীয় ক্যাম্পাস সাংবাদিকতা উৎসব শুধু একটি উৎসব নয়; এটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত হওয়ার, অভিজ্ঞতা বিনিময়ের এবং নিজেদের পেশাগত দক্ষতা শাণিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে তরুণ সাংবাদিকদের মধ্যে সত্যনিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও শক্তিশালী হোক। দেশের প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের অংশগ্রহণে উৎসবটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে আমরা আশাবাদী। আয়োজনটি সফল করতে সকল ক্যাম্পাস সাংবাদিকের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন বহিরাগতকে আটক করে প্রসাশনের কাছে সোর্পদ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...
জবিতে ভর্তি আবেদনের সুযোগ পাবেন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরাও
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বছরের ১ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রম। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
জবিতে ভর্তি আবেদনের সুযোগ পাবেন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরাও
রান্নাঘরের বর্জ্য থেকে জ্বালানি, হংকংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় বুটেক্সের আরিয়ানের দল
বর্জ্যকে সম্পদে রূপান্তরের এক অভিনব ভাবনা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিয়ান আইদিদ।
রান্নাঘরের বর্জ্য থেকে জ্বালানি, হংকংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় বুটেক্সের আরিয়ানের দল
এইচএসসিতে ফেল করেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছেন সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার শর্ত পূরণ করতে হবে।
এইচএসসিতে ফেল করেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ
আরও পড়ুন
এনআইডি দিয়ে তোলা হয়েছে ১৮ সিম, মালেকের ‘মাথায় হাত’
ভোটার নিবন্ধন নিয়ে কড়াকড়ি, নাগরিকত্ব প্রত্যাশীদের জানা জরুরি যেসব নিয়ম
রাস্তার পাশে পিঠা-পেঁয়াজুর ব্যবসা করতেও লাগবে নিবন্ধন 
মেডিকেয়ারে বয়স্কদের নিবন্ধন শুরু, নতুন নিয়মে বড় পরিবর্তন