ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত ইবি শিক্ষকের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
আজিজুল ইসলাম : ছবি সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল ইসলামের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত রিপোর্ট সিন্ডিকেটে ওঠেছে। তবে তদন্ত রিপোর্টের ভিত্তিতে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে নতুন করে বিকল্প সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি’কে পূর্বের তদন্ত প্রতিবেদন পর্যালোচনাপূর্বক পরবর্তী সিন্ডিকেট সভায় দ্রুত প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে।

সম্প্রতি ২৭৫ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

রোববার (১৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, যেহেতু যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সেল রয়েছে। সংশ্লিষ্ট ইস্যুটা তাদের কাছে হস্তান্তর করা প্রয়োজন মনে করছে সিন্ডিকেট সভা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিভাগের ১৩ ছাত্রী গত ২২ জুন বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তারা উল্লেখ করেন, ওই শিক্ষক ছাত্রীদের ভিডিও কল দেওয়া, হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ বার্তা পাঠানো, কল না ধরলে পরীক্ষার ফল খারাপ করানোর হুমকি দেওয়া, ইচ্ছাকৃতভাবে নম্বর কমিয়ে দেওয়া, কক্ষে ডেকে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে আপত্তিকর প্রশ্ন করা, ক্লাসে সবার সামনে অশালীন ইঙ্গিত করা, বিবাহিত ছাত্রীদের ব্যক্তিজীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করা, পছন্দের ছাত্রীদের নিজের অধীনে প্রজেক্ট করতে বাধ্য করা এবং বডি শেমিংসহ নানাভাবে হেনস্তা করেছেন। তারা ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিও জানিয়েছিলেন।

অভিযোগের পর গত ২৮ জুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বিভাগের সব কার্যক্রম থেকে বিরত রাখে প্রশাসন। ভুক্তভোগীরা তখন আরও অভিযোগ করেছিলেন, অভিযুক্তকে রক্ষায় কয়েকজন সহকর্মী তদবির করছেন এবং অভিযোগকারীদের ডেকে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন।

এসব বিষয়ে তদন্তের জন্য গত বছরের ৫ জুলাই আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিকে দ্রুত পর্যালোচনাপূর্বক পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মাহমুদুর রহমানকে দায়িত্ব থেকে অপসারণ করে তার স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন।
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা: আবদুল হাই শিকদার
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। কারণ বাংলাদেশ ও মাওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা বলেছেন, যুগান্তর সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার।
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা: আবদুল হাই শিকদার
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আরাফ প্রান্ত।
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
জাবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ, ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহতের হুঁশিয়ারি
দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাশকতামূলক অপতৎপরতার প্রতিবাদে সমাবেশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
জাবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ, ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহতের হুঁশিয়ারি
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন সম্মেলন ২০২৭’ (ICSWSSD 2027) অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
আরও পড়ুন
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
ব্যস্ত রাস্তায় তরুণীকে কোলে তুলে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ