ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে আ.লীগ সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মারধরের শিকার জবি কর্মকর্তাদের একাংশ। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে বেধড়ক পিটুনি দিয়ে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন একদল শিক্ষার্থী। এ সময় বাংলা বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তাদের পাকড়াও করা হয়।

এ সময় ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’— এরকম বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের একাংশকে।

মারধরের শিকার পাঁচ কর্মকর্তা হলেন— পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

ছাত্রদল ও ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দপ্তরগুলোতে সংশ্লিষ্টদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

এ বিষয়ে ছাত্র শক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, এখানে আওয়ামী লীগের যে কর্মকর্তা যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো একটিভিজম চালায় যাইতেছে, তাদের সঙ্গে আসলে কোনো ধরনের কোনো আপোষ নেই। সেটা হোক আমরাই হই আর যেই হোক, যে এটা করবে আমরা তাদের পক্ষে থাকবো আওয়ামী লীগের বিরুদ্ধে। সেই জায়গা থেকে আজকে যে অভিযানটা করা হয়েছে, বিভিন্ন লিডার যারা ছিল তাদের আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি।

অভিযান ও কর্মকর্তা আটকের বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, এক হাজার ৪০০ শিক্ষার্থীর লাশের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। সাংবিধানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্রিয়াশীল সব সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা কাজ করেছি। যেকোনো ধরনের মববাজির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। সব সময় ধৈর্য ধারণ করেছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভেবে গত কয়েক দিন ধরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে। ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের টাকা দিয়ে ফ্যাসিবাদের জোগানদাতা এসব কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

এ ঘটনার বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ জানান, দেশে এখন যে অবস্থা— গতকালকেও একটি জেলাকে স্বাধীন করা হয়েছে। এ ধরনের অপতৎপরতা যারা তৈরি করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। যে অভিযোগগুলো আসছে সেগুলো যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নাবিক হওয়ার সুযোগ: দেশের ১০ মেরিন একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
সমুদ্রের নীল জলরাশির বুকে ভেসে বেড়ানো আর বিশ্বজুড়ে ভ্রমণের রোমাঞ্চকর স্বপ্ন যারা দেখেন, তাদের জন্য মেরিন পেশা এক অনন্য সুযোগ। দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলো সেই স্বপ্ন পূরণের প্রধান সোপান, যেখানে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা হয়।
নাবিক হওয়ার সুযোগ: দেশের ১০ মেরিন একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নীতিমালা-২০২৬’ করতে যাচ্ছে সরকার। এজন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। এ খসড়া চূড়ান্ত করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক দক্ষতা যাচাই পরীক্ষা এইচএসকে কেন্দ্র। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চীনা ভাষা সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটকে এ পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
কোনো সুপারভাইজারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বদরুন্নেসা ক্যাম্পাসের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফিফা বুশরা।
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
আরটিভিতে সংবাদ প্রকাশের পর দুই হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ
আরটিভিতে সংবাদ প্রকাশের একদিনের পর দুই হলের আবাসিক হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ মুখতার এলাহী ও বিজয় ২৪ দুই হল প্রশাসন।
আরটিভিতে সংবাদ প্রকাশের পর দুই হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ
আরও পড়ুন
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রোল বোমা হামলা আ.লীগের
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেপ্তার 
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে: স্পিকার
নৌকায় ব্যানার টানিয়ে বুড়িগঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি