ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘নানক-নাছিম-মায়ারা ভারতের আইনশৃঙ্খলা বাহিনীতে কি নিয়োগ পেয়েছেন?’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করে সেটির ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাড়ার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় উদ্যোগ গ্রহণ করা কিংবা সীমান্ত পরিদর্শন করবে ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এই কাজ কেনো নানক-নাছিম-মায়াদের করতে হলো? তাহলে কি নানক-নাছিম-মায়ারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে?

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী সিমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চিন্তা করা হলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা কেনো পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসবে? আর সেটির ভিডিও করেই বা কেনো ছাড়া হবে? শেখ হাসিনাকে যেহেতু আশ্রয় দিয়েছে ভারত, সুতরাং বন্দী হিসেবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় উদ্যোগ গ্রহণ করা কিংবা সীমান্ত পরিদর্শন করবে ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এই কাজ কেনো নানক-নাছিম-মায়াদের করতে হলো? তাহলে কি নানক-নাছিম-মায়ারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে?

রাশেদ খাঁন লেখেন, শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝুলার জন্য বাংলাদেশে ফিরবে না। বরং এসব স্ট্যান্টবাজি করে আ.লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে মাইর খাওয়াবে। শেখ হাসিনা হয়তো মনে করছে, শেষ চেষ্টা করে দেখি নেতাকর্মীদের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি করা যায় কি না? কিন্তু সেটি কখনোই হবে না।

তিনি আরও লেখেন, বিজিবি অ্যাকশনে আছে, সঙ্গে সীমান্তবর্তী এলাকার লোকজন ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে পাহারা বসিয়েছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের শক্তি সমূহের স্পষ্ট কথা, দিল্লির সেবাদাসী শেখ হাসিনাকে ভারত নাগরিকত্ব দিয়ে রেখে দিক, তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবেনা!' আর বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত তাকে ফেরত পাঠালে তার জন্য অপেক্ষা করছে ফাঁসির দঁড়ি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। 
যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের
নামের আগে ‘ইকো’ শব্দ ব্যবহার করলে অনুষ্ঠানে যাবেন না আইমান আল জাওহারী
নিজের নামের সঙ্গে ‘ইকো’ শব্দ যুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইকো হুজুর’ নামে পরিচিত আইমান আল জাওহারী।
নামের আগে ‘ইকো’ শব্দ ব্যবহার করলে অনুষ্ঠানে যাবেন না আইমান আল জাওহারী
‘পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ও জামায়াত-এনসিপির শর্ত ঐক্যের পথে বাধা’
জামায়াতে ইসলামী ও এনসিপির শর্ত এবং নাসিরুদ্দিন পাটোয়ারীর লাগামহীন বক্তব্যকে জাতীয় ঐক্যের পথে বাধা হিসেবে অভিহিত করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
‘পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ও জামায়াত-এনসিপির শর্ত ঐক্যের পথে বাধা’
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম
বাংলাদেশে শিশুদের ফেসবুক ও ইউটিউব ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠন করতে বলা হয়েছে।
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম
হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত: রাশেদ খাঁন
আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। 
হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত: রাশেদ খাঁন
আরও পড়ুন
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান