ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে যোগসাজশ রয়েছে: রাবি ছাত্রদল সভাপতি

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেছেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে অথচ জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে এখন পর্যন্ত একটি ইটের টুকরাও পড়েনি। এতে বোঝা যাচ্ছে, ১৯৭১ সালের সেই রাজাকার বাহিনী এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের মধ্যে যোগসাজশ রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ইউট্যাব কর্তৃক আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 'জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিকতা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

রাবি ছাত্রদল সভাপতি বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা উপহার দিয়ে তিনি নিজের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে শেখ মুজিবের দুর্নীতি, বৈষম্য এবং তার সন্তানদের অহংকারী জীবনযাপনের কারণে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে নিহত হন। এরপর খালেদ মোশাররফ যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কুক্ষিগত করেন এবং বিভিন্ন অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ঘটনা ঘটে, তখন ৭ নভেম্বর সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসেন।

আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, আজকে আপনারা দেখবেন, বাংলাদেশে কীভাবে ষড়যন্ত্র চলছে। একদিকে আওয়ামী লীগ নামে একটি খুনি সংগঠন বাংলাদেশের মানুষকে খুন, হত্যা ও গুম করে ভারতে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে আরেকটি পক্ষ ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তারা কেউ ভারতে পালায়, আবার কেউ পালায় পাকিস্তানে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করি, আমাদের পালানোর কোনো জায়গা নেই। আমরা বাংলাদেশের জনগণ, এ দেশেই বসবাস করব, এ দেশেই থাকব। আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নেই।

গোপালগঞ্জে আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়ে রাহী বলেন, আজকে দেখবেন, গোপালগঞ্জে কীভাবে বাংলাদেশের মানুষের ওপর নাশকতা চালানো হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। অথচ জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে এখন পর্যন্ত একটি ইটের টুকরাও পড়েনি।

তিনি বলেন, এর মাধ্যমে বোঝা যাচ্ছে, ১৯৭১ সালে যারা আমাদের মা-বোনদের ধর্ষণ করেছিল, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, বাংলাদেশের সূর্যসন্তানদের হত্যা করেছিল, সেই রাজাকার বাহিনী এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের মধ্যে যোগসাজশ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১০০ থেকে ১৪২ জন ছাত্রনেতাকে প্রাণ দিতে হয়েছে। এই দুই পক্ষ—পলাতক বাহিনী ও রাজাকার বাহিনী—ঐক্যবদ্ধ হয়ে কীভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফাইসুল ইসলাম ফারুকী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান, রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম রাজ্জাক এবং প্রধান আলোচক হিসেবে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জিএম শফিউর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আতাউর রহমান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও দপ্তরে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল।
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব’-এর ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ।
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেতার নাম রিফাত হোসেন রাফি। যিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা
জবিতে ছাত্রদলের নাশকতাবিরোধী অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও আটক ৪ কর্মকর্তা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় এক শিক্ষককে জিজ্ঞাসাবাদ এবং চার কর্মকর্তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। 
জবিতে ছাত্রদলের নাশকতাবিরোধী অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও আটক ৪ কর্মকর্তা
আরও পড়ুন
রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা
শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত
রাবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নতুন পরিচালক ইমরুল হাসান