
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম সম্পর্কে কটূক্তি করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মনিরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার করা মামলায় তাকে গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (১৩ জুন) রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে তাজহাট থানা পুলিশ।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহিব্বুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তকে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন, তার বিরুদ্ধে আমি মামলার এজাহার রাত সাড়ে ১১টার দিকে থানায় জমা দিয়েছি। আমি চাই তার শাস্তি নিশ্চিত করা হোক।
এসএস




