হোম ইকনমিক্স কলেজে পিঠা উৎসব ও হস্তশিল্প মেলা 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ , ০৩:৫৭ পিএম


হোম ইকোনমিক্স কলেজে পিঠা উৎসব ও হস্তশিল্প মেলা 
ছবি: সংগৃহীত

বাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতি ও নারীদের সৃজনশীল হস্তশিল্পকে তুলে ধরতে ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স-এর উদ্যোগে দুইদিন ব্যাপী ‘পিঠা উৎসব ও হস্তশিল্প মেলার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) শুরু হওয়া মেলাটি আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শেষ হয়েছে। ‘জমবে আসর পিঠার ঘ্রাণে, শৈলী মেলার প্রাণের টানে’ এই প্রতিপাদ্যে আয়োজিত মেলাটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স-এর কলেজ ভবনে।

মেলায় দেশীয় ঐতিহ্যবাহী নানা রকম পিঠার সমাহার থাকছে, যার মধ্যে রয়েছে রস মিঠাই, চিতই, লক্ষ্মাসাদ, পায়েস, নারকেল, স্বাদবাহার, রসমালাইসহ নানান অঞ্চলের জনপ্রিয় পিঠা। পাশাপাশি হস্তশিল্প স্টলে প্রদর্শিত হচ্ছে কাঁথা, পিনন, শৈলী, বুনন, ঢাকাই তাঁতপণ্য, চরকা, নকশী ও রঙিন হস্তশিল্প সামগ্রী।

বিজ্ঞাপন

1

উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নূরুন নাহার বেগমসহ কলেজের শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন

আয়োজকদের মতে, এই উৎসবে নারীদের মানসিকতার বিকাশ, হাতে-কলমে দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়েছে। একইসঙ্গে এটি শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক শিক্ষার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে তারা নিজেদের সৃষ্টিশীলতা ও ব্যবস্থাপনা দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission