ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, জানাল হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলার মধ্যেই মানবিক সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তার উদ্যোগে ইউক্রেনের রুশ নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহরে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। আগামী ২৯ অক্টোবর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

শুক্রবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ওলেশকিতে সাময়িকভাবে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এর ফলে শহরটিতে মানবিক সহায়তা পৌঁছানো এবং নির্ধারিত নিরাপদ পথ দিয়ে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।

দক্ষিণ ইউক্রেনের এই শহরটি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি সেখানে খাদ্যসংকট আরও তীব্র হওয়ার খবর জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মেলানিয়া ট্রাম্প বিবৃতিতে বলেন, ওলেশকির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। শহরটি যুদ্ধের সম্মুখসারিতে থাকায় বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে। সেখানে এখনো যারা বসবাস করছেন, তাদের অধিকাংশই বয়স্ক মানুষ। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা, ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানি প্রয়োজন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে রুশ বাহিনীর হাতে আটক ইউক্রেনীয় শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টাতেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন মেলানিয়া ট্রাম্প। এবার ওলেশকিতে মানবিক সহায়তা পৌঁছানো ও বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যে তার উদ্যোগে যুদ্ধবিরতির ঘোষণা এল।

সূত্র: রয়টার্স


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
রাশিয়ার তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচার চক্রে যুক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন।
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে নাইকি ও ক্রোকসের জুতাসহ বিভিন্ন পণ্য চুরির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
এক দশক আগে গরিলা হারাম্বের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানা।
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার, ঘোষণা মামদানির
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স দ্বীপের কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন নগরীর মেয়র জোহরান মামদানি।
২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার, ঘোষণা মামদানির
শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!
শিশুদের ত্বকে লালচে দাগ, ফোসকা ও রাসায়নিক পোড়ার মতো ক্ষত তৈরি হওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় ডায়াপার ব্র্যান্ড মিলি মুনের বিরুদ্ধে।
শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!
আরও পড়ুন
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক