ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ। ছবি: সংগৃহীত

মেসে দরজায় ছিটকিনি লাগানো কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে এতে কেমিস্ট্রি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়েন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাতিমতলায় এসংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন একটি মেসে দরজায় ছিটকিনি লাগানো নিয়ে গত বৃহস্পতিবার সমাজবিজ্ঞান বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সৈকতের সঙ্গে অর্থনীতি বিভাগের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সোভন ও আজমের কথা-কাটাকাটি হয়।

জুনিয়র শিক্ষার্থী হয়েও জ্যেষ্ঠ শিক্ষার্থীকে ছিটকিনি লাগাতে বলার জেরে এ বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, কথাকাটাকাটির একপর্যায়ে সৈকতকে গালাগাল করে মেস থেকে বের করে দেওয়া হয়।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দাবি, বৃহস্পতিবার রাতে অর্থনীতি ও কেমিস্ট্রি বিভাগের কিছু শিক্ষার্থী তাদের বিভাগের শিক্ষার্থীদের বাসায় তল্লাশি চালায় ও তালাবন্ধ করে রাখে। পরবর্তীতে বিষয়টি সমাধান ও তালা খোলার বিষয়ে পদক্ষেপ নিতে প্রক্টরকে জানানো হলেও কার্যকর সমাধান মেলেনি।

শুক্রবার বিকেলে ছাতিমতলার একটি দোকানে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষ বসলে সেখানে নতুন করে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়।

ঘটনার জের ধরে রাত ১০টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সমাজবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের সাথে কেমিস্ট্রি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও যোগ দিলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শ'খানেক শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশ্রাফুল বলেন, গতকাল আমরা জানতে পারি যে গতকাল রাত ১২টা একটার দিকে ইকোনোমিকস ও ক্যামেস্ট্রি বিভাগের কিছু শিক্ষার্থী আমাদের সমাজ বিজ্ঞান বিভাগের সৈকতসহ আমাদের বিভাগের বিভিন্ন শিক্ষার্থীর বাসায় তল্লাশি চালায় এবং তালা বদ্ধ করে রাখে। এঘটনা প্রক্টরকে জানালে প্রক্টর বলে তোমরা তোমাদের বিভাগের পোলাপান নিয়ে তালা খুলেটা দাও। সন্ধার দিকে বিভাগের শিক্ষার্থীরা মিলে তালা খুলতে গিয়ে একটা পেরেক মারা দেখে বাড়ির মালিককে ডাকি।

‘তখন বাড়ি ওয়ালা নামাজে থাকায় ওই ম্যাসের আরিফ ভাইকে ডাকতে গেলে তিনি উচ্চ ভাষায় কথা বলে। আমরা তখন নিচে থেকে উপরে চলে যায়। আমরা তখন মিমাংসা করবে বলে উভয় পক্ষ থেকে ৫জন বসে করে মিমাংসা করবে বলে আমরা চলে আসি। এর বিশ্ববিদ্যালয়ের সামনে ইসলামি ব্যাংকের নিচে বসে থাকা অবস্থায় ক্যামেস্ট্রি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা আমাদের উপর হামলা চালায়।’

ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন মুঠোফোনে জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসানের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি
আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু 
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আজ (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।
আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু 
প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড
সরকারি কলেজের অধ্যক্ষদের মাউশির জরুরি নির্দেশনা
দেশের সব সরকারি কলেজের পাঠদানের রুটিন চেয়ে অধ্যক্ষদের জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন।
সরকারি কলেজের অধ্যক্ষদের মাউশির জরুরি নির্দেশনা
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিক সম্প্রীতির আবহে মিশরের ঐতিহ্যবাহী আইন শামস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
আরও পড়ুন
জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় জজ হলেন তিন শিক্ষার্থী, ববিতে খুশির বন্যা
ববি শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা, ঘটনা কী
বৈষম্যমুক্ত ক্যাম্পাস গড়তে ববিতে ‘সেইফগার্ডিং’ কার্যক্রম
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়