
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিতর্কচর্চার সংগঠন ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ (এইচএসটিইউ ডিএস)-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আর্নিকা আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ হাবিবুল বাশার তন্ময় দায়িত্ব পেয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত কমিটিতে দুজনকে সহ-সভাপতি হিসেবে ফাইরুজ মুত্তাকি ও জাহিদ হাসান এবং সহকারী সাধারণ সম্পাদক হিসেবে ফারহান রহমান নাইস ও তাওহিদা জান্নাত চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাংগঠনিক সম্পাদক হিসেবে শিহাব আল মোস্তাকিম (ডিবেট ডেভেলপমেন্ট) ও মেহেদি হাসান সাকিব (অ্যাডমিনিস্ট্রেশন) দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তাসমিয়াহ, অফিস সম্পাদক হিসেবে শিবলী, কোষাধ্যক্ষ হিসেবে কাজী আলাভী আবসারি হৃদি, ইভেন্ট ও ওয়ার্কশপ সম্পাদক হিসেবে সায়েম রাব্বি ও মায়নুল পারভেজ ইসলাম, আইটি সম্পাদক হিসেবে মোছা. রোকেয়া ইসলাম এবং কারিকুলাম সম্পাদক হিসেবে রিতু আক্তার দায়িত্ব পেয়েছেন। এছাড়াও চিফ অব ইংলিশ ডিবেট হিসেবে ফারহান রহমান নাইস দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কমিটিতে চিফ এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কবির আবদুল্লাহ এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে মো. ইমরান হোসেন, সারাহ মুসরুরা মুমু ও সৃষ্টি সাহা বর্মণ রয়েছেন।
নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল বাশার বলেন, ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ-এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিতর্কচর্চার সংগঠন এইচএসটিইউ ডিএস সবসময় বিতার্কিকদের উন্নয়নে কাজ করে গেছে এবং ভবিষ্যতেও আমরা কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
সভাপতি আর্নিকা আক্তার বলেন, এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের। এইচএসটিইউ ডিএসের চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত, গঠনমূলক ও সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। বিতর্কচর্চার মাধ্যমে যুক্তিবোধ, মুক্তচিন্তা ও নেতৃত্বের বিকাশে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় সোসাইটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আরটিভি/টিআর




