ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন, প্রজ্ঞাপন জারি

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
ছবি: সংগৃহীত

ফাতেহা-ই ইয়াজদাহম উপলক্ষে পূর্বের দেওয়া ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই- -ইয়াজদাহম তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা হলো।

এর আগে, প্রকাশিত বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী—ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি ছিল ২৪ সেপ্টেম্বর। তবে দিবসটি ২৩ সেপ্টেম্বর পড়ায় ছুটি একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।

জানা যায়, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকে। তবে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর এ ছুটি নির্ভর করে। দিবসটির আগে সাধারণত বিশ্ববিদ্যালয় ছুটি থাকলে নোটিশ দেওয়া হয়।

ফাতেহা-ই-ইয়াজদাহম কী
‘ইয়াজদাহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ অর্থ ১১তম দিনের ফাতিহা বা ফাতেহা শরিফ। প্রতি হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালন করা হয়।

বড়পির হজরত আবদুল কাদির জিলানির (রহ.) ওফাত (মৃত্যু) দিবস হিসেবে এটি পালিত হয়। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তার ব্যাপক অবদান রয়েছে। একে অনেক সময় ‘গেয়ারভি শরিফ’ বলা হয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। 
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
এইচএসসিতে অকৃতকার্যদের জন্য আরেকটা সুযোগ, জানা গেল পরীক্ষার সম্ভাব্য সময়
ফলাফলে রীতিমত ধস নেমেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়। অকৃতকার্য হয়েছে ৪৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী; সংখ্যায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তবে এবারই প্রথম একই সেশনে নিজেদের প্রমাণের আরেকটা সুযোগ পাচ্ছে সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা।
এইচএসসিতে অকৃতকার্যদের জন্য আরেকটা সুযোগ, জানা গেল পরীক্ষার সম্ভাব্য সময়
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
এবার বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর
রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
এবার বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর
এইচএসসির ফল / সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অসাধারণ সাফল্য
এবারের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অসাধারণ সাফল্য অর্জন করেছে। 
সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অসাধারণ সাফল্য
আরও পড়ুন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি
টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
টানা পাঁচ দিন ছুটি শেষ, রোববার খুলছে অফিস