ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রাথমিকে শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের ফেসবুকে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে নতুন করে তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ফেসবুক পেজে দেওয়া একটি প্রশাসনিক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে।

এতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। তাই নিয়োগপত্র পাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজেশন, উন্নত উৎপাদন প্রযুক্তি ও সবুজ প্রযুক্তির প্রসারে বিশ্বজুড়ে পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা পূরণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে (টিভেট) প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ।
বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা যা জানা গেল
বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা যা জানা গেল
শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে টানা ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ছুটির তালিকা এবং সাপ্তাহিক বন্ধ মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা এ অবকাশ পাবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ জোরদার বিষয়ক উন্মুক্ত বক্তৃতা
নারী অধিকার ও সমতা নিশ্চিতে রাজনৈতিক নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অধিকারকর্মীরা। তারা নারী অধিকারবিরোধী প্রতিক্রিয়া মোকাবিলায় রাষ্ট্রকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ জোরদার বিষয়ক উন্মুক্ত বক্তৃতা
শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার নতুন তথ্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার নতুন তথ্য
আরও পড়ুন
রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগ পাচ্ছেন ‘বসতভিটা না থাকা’ সেই প্রার্থী
বসতভিটা না থাকায় নিয়োগে বাদ পড়লেন ইবি শিক্ষার্থী
প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি