ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দূরে চাকরিতে ভাঙছে সংসার, নারী শিক্ষকবান্ধব বদলি নীতির তাগিদ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
এআই দ্বারা তৈরিকৃত ছবি

নিজ জেলা থেকে দূরবর্তী স্থানে চাকরি করায় পারিবারিক সংকটে পড়ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অনেক নারী শিক্ষক। কারও সংসার ভেঙে যাচ্ছে, কারও হচ্ছে বিবাহবিচ্ছেদ। আবার অনেকে চাকরি ছেড়ে দিতেও বাধ্য হচ্ছেন।

এমন পরিস্থিতির কথা তুলে ধরে জরুরি ভিত্তিতে নারী শিক্ষকবান্ধব বদলি নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

একইসঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কাজ দ্রুত শেষ করে তা অনুমোদন ও কার্যকরের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সংক্রান্ত সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

সংসদীয় কমিটির সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, সভায় শিক্ষকদের বদলির প্রসঙ্গটি তোলেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

তিনি বলেন, ‘অনেক মহিলা শিক্ষক আছেন যাদের নিজ জেলা হতে দূরবর্তী স্থানে বদলি করার কারণে পারিবারিক সমস্যা দেখা দিয়েছে।’

তার ভাষ্য, অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে গেছে। অনেকের বিবাহবিচ্ছেদ হয়েছে। আবার অনেকে চাকরি পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে একটি নারী শিক্ষকবান্ধব বদলি নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বিস্তারিত আলোচনার পর এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত অনুমোদন ও কার্যকরের সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির সভাপতির আলোচনার পর এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা বলেন, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর আওতাভুক্ত নয়। বদলি ও অন্যান্য বিষয়গুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) করে থাকে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষকদের বদলির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই সফটওয়্যারের মাধ্যমে বদলি নীতিমালা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে মাউশি থেকে বদলিসংক্রান্ত একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা চূড়ান্তের সুপারিশ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা চূড়ান্তের সুপারিশ
টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন বন্ধ
বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা।
টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন বন্ধ
এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার।
এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার
এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা জানা যাবে বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে।
এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন সিদ্ধান্ত!
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন সিদ্ধান্ত!
আরও পড়ুন
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা নিতে উপাচার্যকে স্মারকলিপি
মনের ভাষায় শুরু হলো বাক ও শ্রবণ প্রতিবন্ধীর দাম্পত্য জীবন