ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা চূড়ান্তের সুপারিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে নারী শিক্ষকদের পারিবারিক ও সামাজিক ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে একটি ‘নারী শিক্ষকবান্ধব’ বদলি নীতিমালা তৈরির তাগিদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সংসদীয় স্থায়ী কমিটির এই সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়।

কমিটির কার্যবিবরণী (রেজল্যুশন) সূত্রে জানা গেছে, বৈঠকে কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শিক্ষকদের বদলির বিষয়টি উত্থাপন করেন।

বৈঠকে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নিজ জেলা থেকে অনেক দূরে পদায়ন ও বদলি না হওয়ার কারণে অসংখ্য নারী শিক্ষক চরম পারিবারিক সংকটে পড়েছেন। দূরত্বের কারণে অনেকের সংসার ভেঙে গেছে, বিবাহবিচ্ছেদ ঘটেছে এবং অনেকেই বাধ্য হয়ে শিক্ষকতা পেশা ছেড়ে দিয়েছেন।

এসব মানবিক দিক বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে নারী শিক্ষকবান্ধব একটি বদলি নীতিমালা প্রণয়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যের পর এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর এখতিয়ারভুক্ত নয়; এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালনা করে থাকে।

মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

বদলি কার্যক্রম পরিচালনার জন্য মাউশি ইতিমধ্যে একটি সফটওয়্যার তৈরি করে রেখেছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া মাত্রই সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বদলি কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন বন্ধ
বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা।
টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন বন্ধ
এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার।
এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার
এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা জানা যাবে বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে।
এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন সিদ্ধান্ত!
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন সিদ্ধান্ত!
নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা থাকল না।
নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ
আরও পড়ুন
শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টি বোর্ড গঠন, সদস্য যারা
শিক্ষকদের বেতন-বোনাস নিয়ে মাউশির নতুন নির্দেশনা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি