ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ জোরদার বিষয়ক উন্মুক্ত বক্তৃতা

সিহাব খান দিগন্ত

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম
সৌজন্য ছবি

নারী অধিকার ও সমতা নিশ্চিতে রাজনৈতিক নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অধিকারকর্মীরা। তারা নারী অধিকারবিরোধী প্রতিক্রিয়া মোকাবিলায় রাষ্ট্রকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অডিটোরিয়ামে "নারী অধিকার বিরোধী প্রতিক্রিয়া এবং রাজনীতিতে নারীর নেতৃত্ব সুদৃঢ়করণের উপায়" শীর্ষক উন্মুক্ত বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন পাকিস্তানের ন্যাশনাল কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের চেয়ারপারসন অধ্যাপক খাওয়ার মমতাজ, কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির অ্যাফিলিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আফরা জালাবি এবং জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

পাকিস্তানের অভিজ্ঞতা তুলে ধরে অধ্যাপক খাওয়ার মমতাজ বলেন, নারীদের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণকে প্রায়ই পশ্চিমা সংস্কৃতির প্রভাব হিসেবে চিত্রিত করে তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়।

তিনি বলেন, "নারীদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক ও ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে তাদের দমনের চেষ্টা চলে।"

অধ্যাপক খাওয়ার মমতাজ পর্যবেক্ষণ, নারীদের বিরুদ্ধে এই প্রতিক্রিয়া এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার হচ্ছে।

কানাডার আফরা জালাবি মনে করেন, নেতৃত্বে নারীর অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

তিনি বলেন, "নারীদের বিরুদ্ধে প্রতিক্রিয়াকে মোকাবিলা করতে নিজেদের ঐতিহ্য ও ইতিহাসকে নতুনভাবে বোঝা এবং নারীর অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগানো জরুরি।"

আফরা জালাবি বলেন, "নারীদের এমন এক অদৃশ্য ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে তারা প্রতিকূলতা মোকাবিলা করে পরিবর্তনের পথ তৈরি করতে পারে।"

নিজের অভিজ্ঞতা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেন, "নারীরা রাজনীতিতে এলে সবদিক থেকেই বাধার শিকার হয়। আমরা যে নারী নেতৃত্ব দেখি, সেটি আসলে প্রতীকী নেতৃত্ব। এর পেছনেও পুরুষরা থাকেন এবং তারা নারীদের নিজেদের মতো পরিচালিত করতে চান।"

পেশিশক্তির দাপটে নারীর নেতৃত্বকে থামিয়ে দেয়া হয় মন্তব্য করে তার পরামর্শ, এগিয়ে যেতে হলে নারীদের শিক্ষাগত যোগ্যতা, অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।"

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এই আয়োজনে মানবাধিকার কর্মী বীর মুক্তিযোদ্ধা অ্যারোমা দত্ত, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারপারসন সজীব সরকার, সোশিওলোজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ফজিলা বানু লিলিসহ বিভিন্ন বিভাগরের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার নতুন তথ্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার নতুন তথ্য
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
উচ্চশিক্ষায় পিএইচডিধারী শিক্ষকের ঘাটতি কমানো, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানোর লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশে-বিদেশে অন্তত ৩ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনে সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে মাউশির বিজ্ঞপ্তি
২০২৬-২৭ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের সুযোগ দিতে এমআইএস সফটওয়্যার চালু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে মাউশির বিজ্ঞপ্তি
স্কুল-কলেজে জরুরি নির্দেশনা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্ত হয়নি। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ‘গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি’ গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো। চিঠির অনুলিপি অবগতি ও কার্যার্থে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাউশি মহাপরিচালক, সব বোর্ডের চেয়ারম্যান, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা কর্মকর্তা এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। আরটিভি/এমএ
স্কুল-কলেজে জরুরি নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো
দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো