ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
পা দিয়ে লিখছেন কলি রানী। ছবি: সংগৃহীত

প্রবল ইচ্ছাশক্তি ও অদম্য মনোবল থাকলে শারীরিক প্রতিবন্ধকতা যে স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না, তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের কলি রানী। দুই হাত থাকলেও আঙুল না থাকায় পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫ অর্জন করেছেন তিনি।

রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তার এই সাফল্যে আনন্দিত কলির পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী।

কলি রানী রংপুরের কাউনিয়া উপজেলার গদাই গ্রামের প্রয়াত মনোরঞ্জন রায়ের কন্যা। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান কলি। এরপর মা রূপালী রানীর স্নেহ, সাহস ও সহযোগিতায় নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে চলেছেন তিনি।

কলির মা রূপালী রানী বলেন, জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও আমার মেয়ে কখনও হাল ছাড়েনি। পরিবারের সহযোগিতা, সহপাঠীদের আন্তরিকতা ও শিক্ষকদের অনুপ্রেরণায় নিজের প্রচেষ্টায় আজ এ পর্যায়ে পৌঁছেছে। দুই হাতে আঙুল না থাকায় পা দিয়ে লিখেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, ডান পা দিয়ে সহজেই মোবাইল ফোন ও কম্পিউটারও চালাতে পারে সে। এখন তার স্বপ্ন বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করা।

তিনি জানান, পড়াশোনার পাশাপাশি কলির রয়েছে নানা প্রতিভা। সুরেলা কণ্ঠে গান গাইতেও সে পারদর্শী। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ইতোমধ্যে পুরস্কার ও প্রশংসা অর্জন করেছে।

কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রসচিব রফিকুল ইসলাম বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকলেও কলি সবার সঙ্গে বসে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। তার ইচ্ছা অনুযায়ী ৩০২ নম্বর কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে নিয়ম অনুযায়ী তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল।

তিনি বলেন, অদম্য ইচ্ছাশক্তির কারণেই স্বাচ্ছন্দ্যে সব পরীক্ষা শেষ করে সফলভাবে উত্তীর্ণ হয়েছে কলি। কলি রানী এর আগে পা দিয়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার এইচএসসিতে সাফল্যের পর তার স্বপ্ন আরও বড় হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কলি রানী বলেন, ‘উচ্চশিক্ষা শেষ করে একজন বিসিএস ক্যাডার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই। প্রমাণ করতে চাই, শারীরিক প্রতিবন্ধকতা কখনও স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না।’

উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে চান কলি। এ জন্য তিনি ও তার পরিবার সবার আশীর্বাদ এবং বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
যে সড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা।
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
সাতক্ষীরার কলারোয়ায় গভীর রাতে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাটের মূল্য ৬৫ লাখ টাকা হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক ব্যবসায়ী গোলাম ফারুক মধু।
গুদামে আগুন লেগে পুড়ল ১৩০০ মণ পাট, ক্ষতি প্রায় ৬৫ লাখ টাকা
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুর-নারায়ণগঞ্জে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
শেরপুর সদরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে শেরপুর সদর উপজেলার ধলা ও কামারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুর সদরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক সুবীর বসাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
আরও পড়ুন
এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার, বেতন বাড়বে প্রতিবছর 
এইচএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরি, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত 
রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪