ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

যেভাবে ফল দেখবেন আলিম পরীক্ষার্থীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৪ এএম
প্রতীকী ছবি

২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর বেলা ১১টায় আলিম পরীক্ষা ২০২৬-এর ফল নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। উল্লিখিত যেকোনো পদ্ধতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন।

যেভাবে ফল পাবেন শিক্ষার্থীরা—
শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এবং ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এ অনলাইন সেবা-১ কর্নারে আলিম পরীক্ষা ২০২৬–এ ক্লিক করে অথবা www.ebmeb.gov.bd তে Alim eRPS 2026 সিলেক্ট করে Continue বাটন–এ ক্লিক করে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার Result Sheet downlaod করা যাবে।

পরীক্ষার্থীরা পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন ও শিক্ষা বোর্ডে কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া পরীক্ষার্থীরা যেকোনো মুঠোফোন নম্বর থেকে ১৬১৪০ (16140) নম্বরে খুদে বার্তা (SMS) পাঠানোর মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। SMS–এর মাধ্যমে ফল জানতে HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC Mad123456 2026 Send to 16140

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এইচএসসিতে অকৃতকার্যদের জন্য আরেকটা সুযোগ, জানা গেল পরীক্ষার সম্ভাব্য সময়
ফলাফলে রীতিমত ধস নেমেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়। অকৃতকার্য হয়েছে ৪৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী; সংখ্যায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তবে এবারই প্রথম একই সেশনে নিজেদের প্রমাণের আরেকটা সুযোগ পাচ্ছে সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা।
এইচএসসিতে অকৃতকার্যদের জন্য আরেকটা সুযোগ, জানা গেল পরীক্ষার সম্ভাব্য সময়
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
এবার বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর
রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
এবার বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর
এইচএসসির ফল / সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অসাধারণ সাফল্য
এবারের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অসাধারণ সাফল্য অর্জন করেছে। 
সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অসাধারণ সাফল্য
এইচএসসিতে ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় ফলাফল
এবারের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোর শিক্ষার্থীরা চমকপ্রদ ফল অর্জন করেছে। ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৪ দশমিক ২০ শতাংশ।
এইচএসসিতে ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় ফলাফল
আরও পড়ুন
এইচএসসিতে ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় ফলাফল
যশোরে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩২২৮ জন
এইচএসসি-সমমানের ফল, ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেননি কেউ
অনলাইন ও মোবাইলে যেভাবে জানা যাবে আলিম পরীক্ষার ফল