
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের সময় আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৬ ডিসেম্বর।
নির্ধারিত এই সময়ের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরটিভি/এসএইচএম
-1795426761-417402_1795426822.jpg)


