ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। সারাদেশে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ছিলেন ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, এবার ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন।

সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ আগস্টের মধ্যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণ করা হয়। সব বোর্ডে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৫ বছরের মধ্যে সর্বনিম্ন চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় গত ১৫ বছরের মধ্যে এবার সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে।
১৫ বছরের মধ্যে সর্বনিম্ন চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার
অর্ধেকের নিচে নেমেছে ভিকারুননিসার জিপিএ-৫, কারণ জানালেন অধ্যক্ষ
দেশের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ধস নেমেছে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে; উল্লেখযোগ্যভাবে  কমেছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা।
অর্ধেকের নিচে নেমেছে ভিকারুননিসার জিপিএ-৫, কারণ জানালেন অধ্যক্ষ
এইচএসসিতে ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই পাস করেছেন। গতবার এ সংখ্যা ছিল ৩৪৫। অর্থাৎ শতভাগ পাশ করা প্রতিষ্ঠান কমেছে ২০৬টি। এবার ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি।
এইচএসসিতে ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস
এক দশকে মাদরাসা বোর্ডে পাসের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন কতজন?
গত এক দশকে আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এ সময়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন ২০২২ সালে। 
এক দশকে মাদরাসা বোর্ডে পাসের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন কতজন?
১-২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা যে সুযোগ পাচ্ছেন
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১-২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা যে সুযোগ পাচ্ছেন
আরও পড়ুন
১৫ বছরের মধ্যে সর্বনিম্ন চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার
এইচএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরি, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
সোনালি ধানের দিন শেষ, কৃষককে বাঁচিয়ে দিতে পারে কালো ধান
অর্ধেকের নিচে নেমেছে ভিকারুননিসার জিপিএ-৫, কারণ জানালেন অধ্যক্ষ