
আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনে(ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন। প্রার্থীদের মনোনয়নপত্র কেনা ও জমা দেয়ার শেষ দিন ১৮ জানুয়ারি। সোমবার পর্যন্ত মেয়র পদে ছয়জনসহ ৩৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের(ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ডিএনসিসির সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, সোমবার ইসলামী ঐক্যজোটের গাজী ইয়াকুব, বিএনএফ এর এ ওয়াই এম কামরুল ইসলাম, বিপ্লবী পার্টির আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. ওসমান গনি এবং স্বতন্ত্র আনিসুজ্জামান খোকন ও মোরসালিন হায়দার মনোনয়নপত্র নিয়েছেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: মেয়ের পদে তাবিথই মনোনয়ন পেলেন বিএনপির
--------------------------------------------------------
এছাড়া সোমবার সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য ১৯৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে সাধারণ কাউন্সিলর পদে মোট ৩৯১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে সোমবার মনোনয়নপত্র নিয়েছেন ৩২ জন। সংরক্ষিত পদে মোট মনোনয়নপত্র নিয়েছেন ৭১ জন।
ডিএসসিসি রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল আরটিভি অনলাইনকে জানান, সোমবার পর্যন্ত ঢাকা দক্ষিণে সাধারণ কাউন্সিলর পদে ১২০ জনসহ মোট ২০৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জনসহ এ পর্যন্ত মোট ২৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ঢাকা উত্তরে মেয়র পদে উপ-নির্বাচনের পাশাপাশি কয়েকটি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে।
আরও পড়ুন
কে/এসজে




