
দেশীয় চলচ্চিত্রের বহু হিট ছবির পরিচালক সোহানুর রহমান সোহান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী-ও করোনায় আক্রান্ত। তিনি এখন বাসায় আইসোলেশনে আছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ছবি নির্মাণ করে ইতিহাস তৈরি করেছেন। উপহার দিয়েছেন নায়ক সালমান শাহ ও মৌসুমীর মতো দুটি নতুন মুখ। তার পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে ফিল্মে অভিষেক হয় নায়ক শাকিব খান’র।
সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র টানা দুইবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতি’র দায়িত্ব পালন করেছেন। বর্তমান কমিটিতে কার্যকরি সদস্য হিসেবে দায়িত্বরত আছেন তিনি।
আরও পড়ুন:
এম




