
চিন-ভারত সংঘাতের কারণে ভারতে নিষিদ্ধ পাবজি গেম। এতে হতাশ হয়েছেন অনেকেই। ভারতবাসীর মনে আশার আলো জাগাতে বলিউড অভিনেতা অক্ষয় কুমার আনছেন নতুন গেম। নাম FAU-G।
শুক্রবার অভিনেতা ভারতের পদক্ষেপের সমর্থনে মাল্টিপ্লেয়ার গেম ফৌ–জির ঘোষণা করেন। এই খেলায় খেলোয়াড়দের দেশের সেনাদের আত্মত্যাগের কথা বলা হবে। এমনকি এই খেলা থেকে উপার্জন হওয়া অর্থের ২০ শতাংশ ভারত কি বীর ট্রাস্টে দেওয়া হবে।
ইনস্টাগ্রামে অক্ষয় কুমার লেখেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আত্মনির্ভর পদক্ষেপকে সমর্থন করে অ্যাকশন গেম ফৌ–জিকে আপনাদের সামনে তুলে ধরতে পেরে বেশ খুশি হয়েছি। মনোরঞ্জন ছাড়া এতে প্লেয়ার্সদের মাধ্যমে সেনাদের আত্মত্যাগের বিষয়ে জানা যাবে। এই গেম থেকে হওয়া উপার্জনের ২০ শতাংশ ভারত কে বীর ট্রাস্টকে দান করা হবে।
জনপ্রিয় গেম পাবজি বন্ধ হয়ে যাওয়ায় অনেকেরই মন ভেঙেছে। যদিও পাবজির মোবাইল ও ডেস্কটপ ভার্সন এখনও রয়েছে ভারতে। সোশ্যাল মিডিয়ায় অক্ষয়ের এই ঘোষণার পর নেটিজেনদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। অনেকে জানতে চান এই খেলাটি কবে আসবে।
অক্ষয় কুমারের নতুন চলচ্চিত্র লক্ষ্মী বোম ডিজনি হটস্টারে মুক্তি পাবে। অভিনেতা গতমাসে তার আসন্ন ছবি বেল বটমের শুটিংয়ের জন্য ব্রিটেন পাড়ি দিয়েছেন।
জিএ




