ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

‘ধর্মের ব্যবহার রাজনীতিতে নিষিদ্ধের দাবি’

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২০, ০৭:৩৩ পিএম
‘ধর্মের ব্যবহার রাজনীতিতে নিষিদ্ধের দাবি’

রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেছেন, ভাস্কর্য বিরোধিতার আড়ালে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে চায়, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৩০ লক্ষ মানুষের আত্মাহুতি ও দুই লক্ষ মা বোনের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের দেশ হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। সাম্প্রদায়িক দ্বিজাতিতত্ত্বকে পরাজিত করার মধ্য দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙ্গালী জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা সংবিধানের মূল নীতি হিসেবে ঘোষিত হয়। কিন্তু গণমানুষের সেই বিজয় ছিনতাই হয়ে যায়। ১৯৭৫ সালের নির্মম রাজনৈতিক পটপরিবর্তনের পর পরাজিত পাকিস্তানি সাম্প্রদায়িক ভাবাদর্শ, অর্থনীতি ও রাজনৈতিক ধারা পুনরায় পুনর্বাসিত হয়। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী, বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একই ধারায় দেশ পরিচালনা করছে। দেশে ধন বৈষম্য, শ্রেণি বৈষম্য পর্বত প্রমাণ। ২২ পরিবারের জায়গায় হাজার হাজার কোটিপতির জন্ম হয়েছে। খুন, দুর্নীতি,মাদক, ধর্ষন, ও সন্ত্রাস মহামারী রূপ নিয়েছে। বেকার, বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা সীমাহীন। মানুষের স্বাস্থ্য, চিকিৎসা ও খাদ্যের নিরাপত্তা নাই। ভোট ও গণতন্ত্র নির্বাসনে। সাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধ বিরোধী ধর্মান্ধ শক্তির হুমকি ও আস্ফালন অব্যাহত আছে। তাদের সাথে সরকারের আপোষ ও তোষণ নীতির কারণে এদের সাহস ও উদ্ধত্যপূর্ণ আচরণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সরকারের দ্বিমুখী আচরণ মুক্তিযুদ্ধের চেতনাকে হুমকিগ্রস্থ করেছে।

নেতৃবৃন্দ জনগণকে সকল ধরনের প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, ডিসেম্বর মাস, বাঙ্গালীর বিজয়ের মাস। ২০২০ সাল মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তির বছর। এই বছরে সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তিকে প্রতিরোধ ও পরাজিত করার এবং ভাত-ভোট ও গণতন্ত্রের লড়াই জোরদার করতে দেশপ্রেমিক, প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

এফএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সত্য সংবাদ আমার বিরুদ্ধে গেলেও কিছু মনে করব না: বাবুনগরী
সাংবাদিকরা হলেন জাতির সম্পদ। দেশের যেকোনো পরিস্থিতিতে তাদের কাছ থেকে সত্য সংবাদ পাওয়ার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সঠিক সংবাদ পরিবেশন করা দেশপ্রেমিক সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। বললেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। হেফাজত আমীর বলেন, সাংবাদিকদের সঠিক ও সত্য সংবাদ যদি আমার বিরুদ্ধেও হয় তাতে আমি কিছু মনে করব না। দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমরা দেশকে ভালবাসি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাও আমদের ঈমানি দায়িত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকলেই আমাদের সবকিছু থাকবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতি আবদুল্লাহ নাজিব, ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর, আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন'আমুল হাসান ফারুকী। পরে হেফাজত আমীর আগামী শুক্রবার হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণের জন্য দেশবাসীকে  আহ্বান জানান। জেবি
সত্য সংবাদ আমার বিরুদ্ধে গেলেও কিছু মনে করব না: বাবুনগরী
ভোটারবিহীন সরকারকে সরাতে আরেকবার ত্যাগ স্বীকার করতে হবে: ভিপি নূর
ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, পৃথিবীর ইতিহাসে রক্ত এবং ত্যাগ ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি, অধিকার আদায় হয়নি। তাই দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ৫২, ৭১, ৯০ এর মতো আরেকবার আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। আজ বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীতে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের দিনকে (৩০ ডিসেম্বর) ‘ভোটাধিকার হরণের দিন’ আখ্যা দিয়ে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন ছাত্র, যুব, শ্রমিক পরিষদ কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। মিছিলটি পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক, মগবাজার, হাতিরঝিল মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ে এসে শেষ হয়। নুরুল হক নূর বলেন, ভারতের মদদে ১-১১ এ নীল নকশার মাধ্যমে দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় স্বৈরশাসন কায়েম করা হয়েছে।  ২০১৪ সাল ও ১৮ সালের ৩০ ডিসেম্বর জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটডাকাতির নির্বাচনের মাধ্যমে সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে।   বর্তমান সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুর আরও বলেন, স্বৈরাচার সরকারের কাছে দেশে আজ কেউই নিরাপদ নয়। সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুন হয়েছেন, পুলিশ সেনাবাহিনীর একজন মেজরকে গুলি করে মারল, ছাত্রলীগের সন্ত্রাসীরা আবরার, বিশ্বজিতের মতো অসংখ্য মানুষকে হত্যা করেছে।  তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ গুণ্ডালীগ এবং ভারেতর দালাল প্রশাসনের মাধ্যমে সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে। এর বিরুদ্ধে সবাইকে জেগে উঠতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল বিজয়ের ৫০ বছরেও তা অর্জিত হয়নি। ক্ষমতা কেন্দ্রিক সংঘাত-সহিংসতার রাজনীতিতে ৫০ বছরেও জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায়নি।  এ সময় তিনি ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। নূর বলেন, বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকারের সময় শেষ হয়ে আসছে। জনগণকে রাজপথে নামতে হবে। জনগণ রাজপথে নামলে স্বৈরাচার ও তার দোসররা দেশ ছেড়ে পালাবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহসহ সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা। এফএ
ভোটারবিহীন সরকারকে সরাতে আরেকবার ত্যাগ স্বীকার করতে হবে: ভিপি নূর
আল্লামা শফীর ‘অস্বাভাবিক মৃত্যুর’ বিচার বিভাগীয় তদন্তের দাবি পরিবারের
হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুকে ‘অস্বাভাবিক’ দাবি করে তার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে পরিবার। আজ বুধবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আহমদ শফীর ছেলে মাওলানা ইউসুফ বিন আহমদ শফী আল-মাদানি। তিনি বলেন, আহমদ শফীর ‘অস্বাভাবিক মৃত্যুর’ বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। এছাড়া ইউসুফ আল-মাদানি চারটি দাবি তুলে ধরেন। আরো পড়ুন... আল্লামা শফীর ‘অস্বাভাবিক মৃত্যুর’ বিচার বিভাগীয় তদন্তের দাবি পরিবারের আহমদ শফী হত্যা মামলা ‘রাজনৈতিক চক্রান্ত’: বাবুনগরী মামুনুল ওস্তাদ যুবলীগ মাঠে নামলে দৌড়াইয়া কূল পাবেন না: নিক্সন চৌধুরী আল্লামা শফীর মৃত্যু নিয়ে বাবুনগরী মিথ্যাচার করছেন: মাঈন উদ্দীন দাবি হলো— বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আহমদ শফীর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে; পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলা তদন্ত করে অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে; আহমদ শফীর পরিবারের সদস্য ও তার অনুসারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যারা মামলা তুলে নেওয়ার হুমকি-ধমকি দিচ্ছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে; এবং আহমদ শফীর রেখে যাওয়া সব দ্বীনী ও সামাজিক অঙ্গনগুলো থেকে বিরোধীদের অপসারণ করতে হবে। এমকে
আল্লামা শফীর ‘অস্বাভাবিক মৃত্যুর’ বিচার বিভাগীয় তদন্তের দাবি পরিবারের
হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন নুরুল ইসলাম জিহাদী
হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম জিহাদী। তিনি হেফাজতে ইসলামের সদ্যপ্রয়াত মহাসচিব নূর হোসাইন কাসেমীর স্থলাভিষিক্ত হলেন।  হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী নিজ ক্ষমতাবলে শনিবার (২৬ ডিসেম্বর) তাকে ভারপ্রাপ্ত মহাসচিব পদে মনোনীত করেন। বিষয়টি আরটিভি নিউজকে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর মৃত্যুর পর হেফাজতের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকার খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম জিহাদীকে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করেন। এর আগে গত ২৩ ডিসেম্বর দারুল উলুম হাটহাজারী মাদরাসায় হেফাজতের কার্যালয়ে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে উপস্থিত ছিলেন আমিরে হেফাজত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতী জসিম উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাবীবুল্লাহ আজাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সহকারী অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ আহসানুল্লাহ প্রমুখ। বৈঠকে সংগঠনের নায়েবে আমির ঢাকা জামিয়া নূরিয়া কামরাঙ্গিচরের মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজিকে সিনিয়র নায়েবে আমির, সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিধি আরও বৃদ্ধি করে ২০১ সদস্য বিশিষ্ট করা হয়।  ঢাকা ও চট্টগ্রাম মহানগর কমিটি মাওলানা জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করে ঢাকা মহানগর কমিটি এবং মাওলানা হাফেয তাজুল ইসলামকে (পীর সাহেব ফিরোজশাহ) সভাপতি ও মাওলানা লোকমান হাকীমকে সেক্রেটারি করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়। পি
হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হলেন নুরুল ইসলাম জিহাদী
আহমদ শফী হত্যা মামলা ‘রাজনৈতিক চক্রান্ত’: বাবুনগরী
হেফাজতের প্রতিষ্ঠাতা আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে দাবি  করে হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন ‘যারা অস্বাভাবিক দাবি করে, তারা রাজনৈতিক ফায়দা লুটের জন্য এই মিথ্যাচার চালাচ্ছে, এটি রাজনৈতিক চক্রান্ত’। আজ বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হেফাজতের আমীর বলেন, ‘আল্লামা শফীর স্বাভাবিক মৃত্যু হলেও একটি কুচক্রি মহল এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। মৃত্যুর ৩ মাস পর তার মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে একটি মিথ্যা মামলাও দায়ের করে। অনতিবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছে হেফাজত।’ শফীকে চিকিৎসায় বাঁধা দেয়ার বিষয়ে এক প্রশ্নে বাবুনগরী বলেন, ‘আল্লামা শফী অসুস্থ হওয়ার পর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তখন সিনিয়র শুরা সদস্য সবাই ছিলেন উপস্থিত। তাদের সামনে তাকে চিকিৎসা জন্য হাসপাতালে নেয়া হয়েছে। আমরা সবাই হুজুর (আল্লামা শফি) আশেক, প্রেমিক। ওনার উপর নির্যাতন করার প্রশ্নই আসে না। যে অভিযোগ করছে তা বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শূরা সদস্য আল্লামা মোহাম্মদ ইয়াহইয়া, আল্লামা নোমান ফয়জী, হেফাজত নেতা আল্লামা তাজুল ইসলাম, আল্লামা মোহাম্মদ শোয়াইব, আল্লামা মুফতী কেফায়েতুল্লাহ, আল্লামা মুফতী জসিম উদ্দীন।  হেফাজতের সাবেক আমীরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে তার শ্যালক মো.  মাঈনুদ্দীন গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামের একটি আদালতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  মামলার আসামিদের বেশিরভাগই বর্তমান আমীর জুনায়েদ বাবুনগরীর ঘনিষ্ঠ। তাদের অনেকে হেফাজতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। কেএফ
আহমদ শফী হত্যা মামলা ‘রাজনৈতিক চক্রান্ত’: বাবুনগরী
আরও পড়ুন
ফ্রান্সে মুসলিমদের মূল্যবোধ রক্ষায় কাজ করছে তুরস্ক
প্রতিপক্ষের গুলিতে শ্রমিকলীগের সভাপতি গুরুতর আহত
পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট: দুর্ভোগে যাত্রীরা
আজ থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট