
বলিউডে একের পর এক করোনার থাবা। এবার অভিনেতা অর্জুন কাপুরের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রোববার অভিনেতা নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর জানিয়েছেন। লক্ষণবিহীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বনি কাপুরের ছেলে অর্জুন। হোম কোয়ারেন্টিনে আছেন তিনি।
অর্জুন লিখেছেন, আমি করোনা পজিটিভ হয়েছি এটা জানানো আমার দায়িত্ব। আমি ভালো অনুভব করছি, আমার লক্ষণবিহীন করোনা হয়েছে। চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের পরামর্শমতো আমি বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছি। তাদের সমর্থনের জন্য আগাম শুভেচ্ছা জানাই। সামনের দিনগুলোতে আপনাদের আমি নিজের স্বাস্থ্যের আপডেট দেবো।
অর্জুন আরও লেখেন এটা আমার জন্য একটা অভূতপূর্ব এবং অস্বাভাবিক সময়। আমার মন্যুষত্বের ওপর আস্থা আছে।
বলিউডের এই তরুণ অভিনতা সালমান খানের ভাই আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকার সঙ্গে প্রেমের কারণে ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হন।
আরও পড়ুন: কলকাতায় গভীর রাতে তরুণীকে গাড়িতে ধর্ষণের চেষ্টা
জিএ




