
জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের বিপরীতে কাজ করলেন তরুণ প্রজন্মের চিত্রনায়িকা আরশি হোসাইন। একটি বিজ্ঞাপনে জুটি হিসেবে দেখা যাবে তাদের।
এবি গ্রুপের বেবী ডায়াপারের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মনিরুল ইসলাম সোহেল। সম্প্রতি এফডিসিতে এর শুটিং সম্পন্ন হয়েছে। এতে রিয়াজ-আরশির পাশাপাশি দেখা যাবে শিশু শিল্পী সাদকে।
পরিচালক জানান, ৩০ সেকেন্ডের এই বিজ্ঞাপনটি আগামী ১০ নভেম্বর থেকে দেশের সবগুলো টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
এ ব্যাপারে আরশি বলেন, রিয়াজ ভাই আমার খুব পছন্দের একজন নায়ক। তার সঙ্গে কাজের অনুভূতি দারুণ। করোনা মহামারির কারণে দীর্ঘদিন কাজের বাইরে ছিলাম। এই বিজ্ঞাপনটির মাধ্যমে আবারও কাজে ফিরলাম। আশা করছি এটি সবার ভালো লাগবে।

তিনি আরও বলেন, আগামীতে বেশ কিছু নতুন ছবিতে কাজের কথা চলছে। বর্তমানে আমার নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি।
এম




