যৌন হেনস্তার জন্য স্বাধীনচেতা মেয়েরা দায়ী: মুকেশ খান্না

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২০ , ০৭:০৮ পিএম


Mukesh Khanna,
মুকেশ খান্না

ভারতের প্রবীণ অভিনেতাদের একজন, মহাভারত খ্যাত অভিনেতা মুকেশ খান্না বলেছেন, যৌন হেনস্তার জন্য স্বাধীনচেতা মেয়েরাই দায়ী! মূলত হ্যাশট্যাগ ‘মি টু’র বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। আর এই নিয়ে ভারতের বিনোদন অঙ্গনে চলছে সমালোচনা। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুকেশ খান্নার একটি ভিডিও। যাতে মুকেশকে বলতে শোনা যাচ্ছে, নারী ও পুরুষের গঠন আলাদা। হ্যাশট্যাগ ‘মি টু’র আসল কারণ মেয়েদের বাইরে বেরিয়ে কাজ করা। ঘর সামলানো নাকি নারীদেরই দায়িত্ব। যখন তারা বাইরে বেরিয়ে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করেন, তখনই যাবতীয় সমস্যার সৃষ্টি হয়।

মুকেশের এই বক্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ করছেন অনেকে। কেউ আবার তাকে অসুস্থ বলে ব্যাখ্যা করে প্রশ্ন তুলেছেন, নারীরা বাইরে বেরিয়ে কাজ করলেই কি পুরুষরা হেনস্থা করার লাইসেন্স পায়?

উল্লেখ্য, মুকেশ খান্না মূলত টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন। তিনি দূরদর্শন চ্যানেলের শিশুতোষ ধারাবাহিক 'শক্তিমান' (নব্বইয়ের দশকে প্রচারিত, মুখ্য চরিত্রে ছিলেন মুকেশ)।  এছাড়া আশির দশকের শেষের দিকে দূরদর্শন চ্যানলে প্রচারিত 'মহাভারত' ধারাবাহিকে অভিনয় করে মুকেশ তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিলেন।

সূত্র- সংবাদ প্রতিদিন 

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission