
বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পারিশ্রমিকের দিক থেকে অনেক অভিনেতাকে ছাড়িয়ে গেছেন তিনি। মাদক মামলায় এনসিবি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর পর তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়তে বলে অনেকে দাবি করেন। যদিও এখনও পর্যন্ত দীপিকার ভক্তকুল তাকে সমানভাবেই ভালোবাসা দিচ্ছেন। অভিনেত্রীদের ভক্তদের জন্য খবর হলো স্বামী রণবীরকে নয় এক সময় প্রিয় এক অভিনেতাকে চুমু দিয়েই ঘুমাতে যেতেন দীপিকা। অবশ্য সে সময় রণবীর সিং দীপিকার স্বামী হননি।
রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের আগে দীপিকার জীবনে একের পর এক ভালোবাসা এসেছে। রণবীর কাপুর থেকে বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া। দীপিকার জীবনে পরপর বেশ কয়েকজন এলেও লিওনার্দো দ্য ক্যাপ্রিয়োর প্রতি দীপিকার বেশ টান ছিল। এমনকি তার ঘরের দেওয়ালে লিওনার্দোর বিভিন্ন পোস্টার ছিল এবং ঘুমের আগে প্রতি রাতে তিনি অভিনেতার ছবিতে চুম্বন করতেন বলে এক সাক্ষাতকারে জানান দীপিকা পাড়ুকোন।
উল্লেখ্য, ২০১৭ সালে রণবীর সিং-এর সাথে সম্পর্কের কথা জানান দীপিকা। সঞ্জয় লীলা ভানসালীর 'গোলিও কী রাসলীলা রাম-লীলা' ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল। ২০১৮ সালের নভেম্বরে তারা ইতালির লেক কোমোতে কঙ্কানি ও সিন্ধি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সূত্র- জিনিউজ
জিএ




