
বিয়ের সময় দুর্গের চারদিকে ছিল নিরাপত্তা বলয়। অতিথিদের সেই নিরাপত্তা বলয় মেনেই অনুষ্ঠানে প্রবশে করতে হয়েছে। ফোন বা ক্যামেরা একেবারে নিষিদ্ধ ছিল তাদের বিয়েতে। তবে সবশেষে ব্যক্তিগত হেলিকপ্টারে বাড়ি ফিরে যাওয়া। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে এভাবেই সম্পন্ন হয়েছে।
তবে বিয়ের শেষপর্বে হেলিকপ্টারের একটি অংশ ছিল বলে জানা যায়। মুম্বাইয়ের এক ফটোসাংবাদিক তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও এবং ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনা রাজস্থানের জয়পুর থেকে মুম্বাই যাচ্ছেন ব্যক্তিগত হেলিকপ্টারে। গাড়ি থেকে হেলিকপ্টারে ওঠার আগপর্যন্ত ভিডিওটি ধারণ করা হয়।
মাঠের মধ্যে নীল-সাদা রঙের হেলিকপ্টার রাখা। একটু দূরে একটি গাড়ির সামনে বেশ কয়েকজন দাঁড়িয়ে। তবে তাদের মুখ স্পষ্ট নয়।
বৃহস্পতিবার রাতে বিয়ের চারটি করে ছবি পোস্ট করেছেন নবদম্পতি। বিয়ের পরে তাদের লেখায়ও পাওয়া যায় মিল। দুজনেই লিখেছেন, ‘যা আমাদের কাছাকাছি এনেছে, সেই সবকিছুকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। এই নতুন পথে একসঙ্গে চলার জন্য সবার ভালোবাসা প্রয়োজন।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কেইউ/টিআই




