
প্রায় দেড় বছর হলো, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুত। তার অকাল প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার অনেক ভক্তই। প্রিয় এই অভিনেতার না থাকাটা যেন একটা দুঃস্বপ্নের মতোই।
প্রয়াত সেই তারকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হলো নতুন বছরের শুভেচ্ছা।
সুশান্তের আইডি থেকে ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পোস্ট চোখে পড়তে চমকে উঠেছিলেন অনেকে। তারপর জানা যায়, অভিনেতার আইডি থেকে পোস্ট করেছেন তার দিদি শ্বেতা।
সেই শুভেচ্ছা বার্তায় লেখা, ‘সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং সব কিছুর ভালো হোক। আমি শ্বেতা সিং কীর্তি ভাইয়ের হয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’
এই পোস্টে হাজারো মন্তব্য করেছেন তার ভক্ত-অনুরাগীরা। লেখেন, ‘আমি কী স্বপ্ন দেখছি’, ‘এক সেকেন্ডের জন্য আমি ভেবেছিলাম সুশান্ত ফিরে এসেছে। যাই হোক স্বপ্ন’, ‘সুশান্ত আসলে আমাদের সঙ্গেই আছেন।’ এ রকম হাজারো মন্তব্য পড়েছে সেই পোস্টের নিচে।
মাত্র ৩৪ বছর বয়সে মারা যান সুশান্ত। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। এই রহস্যজনক মৃত্যুর তদন্ত এখনও চলছে।
সুশান্তের মৃত্যুর পরে মুক্তি পায় তার অভিনীত শেষ সিনেমা দিল বেচারা। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
কেইউ/এসকে




