
শোবিজের জনপ্রিয় মুখ ইমতু রাতিশ। একাধারে উপস্থাপনা, মডেলিং ও অভিনয় করে যাচ্ছেন তিনি। আজ তার জীবনের বিশেষ একটি দিন। এদিনেই (২৬ ফেব্রুয়ারি) পৃথিবীতে এসেছেন ইমতু।
ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা, প্রথম প্রহরেই প্রিয় মানুষটিকে (স্ত্রী) পাশে নিয়ে কেক কেটেছেন ইমতু। জন্মদিন বলে কথা, উল্লাসের শেষ নেই তার। তবে বিশেষ দিনটিতেও কাজ থেকে বিরতি নেননি পেশাদার এই অভিনেতা।
আপাতত মানিকগঞ্জে 'জমিদার বাড়ি' নাটকের সেটে আছেন ইমতু। সেখানে সেটের সবাই মিলে তার জন্মদিনের আনন্দ উপভোগ করেছেন। সকলের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইমতু।
তিনি আরটিভি নিউজকে জানান, 'সেটে সবাই মিলে আমাকে এক অদ্ভুত স্বর্গীয় স্মৃতির অংশ করে নিলেন। আয়োজনের কোনো কমতি ছিলো না। কিছু ভালোবাসা শব্দে প্রকাশ করা অসম্ভব। সকলের ভালোবাসায় আমি ধন্য, আমি কৃতজ্ঞ।'
ছবিতে দেখে নিন ইমতুর জন্মদিনের কিছু মুহূর্ত-








ভিডিওতে দেখুন জন্মদিনের কিছু মুহূর্ত-




