
নির্মিত হলো রুমা আক্তারের নতুন একটি মৌলিক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমা আক্তার। লিখেছেন গীতিকার সুহেল মাহমুদ। এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন লিটন দাশ।
গানটি আধুনিক রোমান্টিক ধাঁচের। গানটির প্রথম লাইনটি এমন, ‘আমি আর যাবোনা তোমার কাছে চাইতে কিছু একটা, এতোদিনে হয়নি পাওয়া করবোনা আর চেষ্টা’
গানটিতে একক মডেল হিসেবে ছিলেন শিল্পী রুমা আক্তার নিজেই। এবং গানটি ঈদের মধ্যেই তার নিজের ইউটিউব চ্যানেল rumamusic travels থেকে রিলিজ করবেন।
রুমা আক্তার বলেন, ‘গানটি খুবি যত্ন সহকারে করেছি। এবং দশর্কদের কাছে ও ভালো লাগবে আশা করি। আমার সংগীতের শুরু হয় আমার নানার হাত ধরেই। আমি প্রথম সংগীত শেখা শুরু করি ঠাকুরগাঁও নিক্কণ সংগীত বিদ্যালয় থেকে তারপর ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি থেকে লোকসংগীত নিয়ে চার বছরের কোর্স সম্পন্ন করি।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে আমি ঢাকায় সংকারী সংগীত কলেজ থেকে লোকসংগীত নিয়ে অনার্স করছি। আমার স্বপ্ন লোকসংগীত নিয়ে অনেকটা পথ এগোনো,এবং সেই সাথে সকলের দোয়া আশীর্বাদ কামনা করছি।’




