
দেশের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘আনন্দী’। এতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা তমা মির্জা।
শনিবার (১৩ আগস্ট) আরটিভি মুভিস ইউটিউব চ্যানেলে ওয়েব ফিল্মটি অবমুক্ত করা হয়েছে।
মাহমুদ হাসান শিকদারের শিশু পাচারের গল্পে ‘আনন্দী’ ওয়েব ফিল্মটি রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন। এটি যৌথভাবে পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার।
‘আনন্দী’ প্রকাশ্যে আসার পর দর্শকমহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একজন লিখেছেন, ‘ওয়েব ফিল্মটি দেখে অনেক ভালো লেগেছে। বাস্তব জীবনে এ রকম কত মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়। আল্লাহ যেন সকল মা-বোনদের হেফাজতে রাখে।’

আরেকজন লিখেছেন, ‘এখনও দেখা শেষ হয়নি, তবে খুব ভাল লাগছে। অসাধারণ হয়েছে।’
অন্যজন লেখেন, ‘সত্যি অসাধারণ বাস্তববাদী একটি ওয়েব ফিল্ম। সবাই অসাধারণ অভিনয় করেছে। পুরো টিমকে ধন্যবাদ।’
নেটিজেনদের আরও একজন লিখেছেন, ‘এই প্রথম ওয়েব ফিল্ম দেখে ভালো লেগেছে। এর মাধ্যমে বাস্তব চরিত্র তুলে ধরার জন্য জড়িত সবাইকে ধন্যবাদ।’
আরেকজন লেখেন, ‘অসাধারণ। খুব ভালো লাগলো। সবাই দেখেন।’




