
শুক্রবার ১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটক ‘খোয়াবনামা’।
প্রাচ্যনাটের ৩৭তম এই প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

এতে অভিনয় করছেন সাহানা রহমান সুমি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, মো. সোহেল রানা, মিতুল রহমান, মো. সোহেল রানা, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, রকি খান, ডায়না, শ্রাবণ শামীম, একে এম ইত্তেমাম, সাইম বিন মুজিব প্রমুখ।
এ ছাড়াও গানের সুর করেছেন রাহুল আনন্দ, সংগীতে নীল কামরুল, কোরিওগ্রাফি করেন স্নাতা শাহরিন, মঞ্চ এবি এস জেম এবং আলোক ভাবনায় আছেন ঠান্ডু রায়হান।





