
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে আলোচনায় ছিলেন ‘দ্যা ফ্যামিলি ম্যান টু’ সিরিজে তার চরিত্রের কারণে। তারপর বেশ কয়েকদিন নাগাচৈতন্যর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনায় থাকলেন। এখন বিয়ে ভাঙার পর থেকেই তিনি চর্চায়। সেই রেশ এখনও কাটেনি।
এর মধ্যেই গুঞ্জন উঠেছে নতুন প্রেমে মজেছেন সামান্থা। এমন খবরে নেট মাধ্যমে ফের উত্তাল নেট দুনিয়া। অবশ্য এর পেছনে ইন্ধন জুগিয়েছে দক্ষিণী এই তারকার সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্ট।
মঙ্গলবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সামান্থা। সেই পোস্টর ছবিতে দেখা যায়, কালো রঙের টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন সামান্থা। যদিও ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। আসলে এই ছবির ফোকাস হলো, টি-শার্টে থাকা কোটেশন। যেখানে লেখা আছে, ‘তোমাকে কখনো একলা চলতে হবে না।’ এর আগে তার রহস্যময় পোস্টটি ছিল, ‘ডাউন, নট আউট।’
সূত্র: হিন্দুস্তান টাইমস




