
প্রেমে মজেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। ২৭ বছরের মডেল জিজির সঙ্গে প্রেম করেছেন তিনি। সম্প্রতি নিউ ইয়র্কের এক রেস্তোরাঁয় দেখা মিলেছে এই প্রেমিকযুগলের। ওই রেস্তোরাঁ থেকে দুজন আলাদা বেরোলেও, ভেতরে যে একসঙ্গেই ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই কারো। লিওকে প্রেমিকা জিজির সঙ্গে দেখা মাত্রই আলোকচিত্রীরা ঘিরে ধরার আগেই তারা দ্রুত গাড়িতে উঠে যান।
অনেকেই ধারণা করছেন, এবার লুকোনো তাদের এ প্রেমের সম্পর্ককে পরের ধাপে নিয়ে গেছেন ‘টাইটানিক’ খ্যাত এ নায়ক। বর্তমানে লিওনার্দোর বয়স ৪৮ এবং জিজির ২৭ বছর। তবে দু’জনের বয়সের পার্থক্য ২০ বছর হলেও, ধীরে ধীরে তাদের সম্পর্ক যে ঘন হয়ে উঠছে, তা ক্রমশই প্রকাশ্যে আসছে।
দুজনেরই সোশ্যাল মিডিয়ায় অনুসরণকারীর সংখ্যা বিপুল। তবে সদ্য বিবাহবিচ্ছেদের পর লিওর সঙ্গে জিজির সম্পর্ক নিয়ে সমালোচনা চলতেই থাকে। কিন্তু সেসব গায়ে মাখছেন না এ প্রেমিকযুগল।
উল্লেখ্য, কয়েকদিন আগেই মিলান ফ্যাশন উইক উপলক্ষে ইতালি গিয়েছিলেন জিজি। সেখানেও গিয়েও তার সঙ্গে দেখা করে এসেছেন লিও।




