
দিন পাঁচেক আগেই শোনা যায়, ছোট ছেলের হাতে খুন হয়েছেন ভারতীয় টিভি অভিনেত্রী বীণা কাপুর। বাড়ি থেকে ৯০ কিলোমিটার দূরের এক জঙ্গলে তার লাশ মিলেছে।
এবার জানা গেল, তিনি বেঁচে আছেন। এমনকি পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। ইতোমধ্যে ছেলেকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অভিযোগও দায়ের করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
বীণা কাপুর গণমাধ্যমকে জানান, ‘সত্যিই এক বীণা কাপুর খুন হয়েছেন। তবে সেই বীণা কাপুর আমি নই। আমি বেঁচে আছি। নাম ও পদবি এক হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবাইকে গুজবে কান না দিতে অনুরোধ জানাচ্ছি।’
এদিকে সম্পত্তির লোভে মাকে খুন করেছেন, এমন খবর প্রকাশের পর মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রীর ছেলে শচীন কাপুর। এ সময় মুম্বাই পুলিশ তাকে সবরকম সহযোগিতা করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস




