
সাইফ আলী খানের কন্যা সারা আলী খান ইতোমধ্যে বলিউডে দর্শকপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি শুধু সুন্দরীই নন, কাজেও একজন প্রচণ্ড পরিশ্রমী মানুষ। এর প্রমাণও দিয়েছেন চলতি বছরে। গত কয়েক সপ্তাহ তিনি একটি ছবির শুটিংয়ে খুব ব্যস্ত সময় পার করেছেন। শেষ কদিন তো দিনে ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই কেটেছে শুটিং করে।
এ বছর মোট ৪টি ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। এখনও শুটিং চলছে তার একটি ছবির। এর মধ্যে ইতোমধ্যে শুটিং শেষ করেছেন ‘লক্ষণ উতেকারস’, গ্যাসলাইট, ও ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। শুটিং চলছে ‘মিশন ঈগল’ ছবির।
সম্প্রতি ‘মিশন ঈগল’ ছবির শুটিং করতে ইংল্যান্ডে গিয়েছেন তিনি। সেখানে এই ছবির শুটিং চলছে। এতে টাইগার শ্রুফের বিপরীতে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ইংল্যান্ডে পাড়ি জমানোর আগে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ছবির শুটিং করেছেন ভারতে। এতে তিনি শেষ কয়েকদিন রীতিমত ১৮ ঘণ্টা শুটিং করেছেন।

কয়েকদিনের এই ১৮ ঘণ্টায় তিনি শুটিং, মেকআপ, জিম সবকিছুই করেছেন। এগুলো করেছেন শুটিং চলতি ছবিগুলোর জন্য নিজেকে ঠিকঠাক রাখতে।
৪টির মধ্যে ‘গ্যাসলাইট’ নামের আরও একটি ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। এই তালিকায় আগেই শুটিং শেষ করেছেন ‘লক্ষণ উতেকারস’ ছবিটির। সবমিলিয়ে বছরটিতে সারা খুব ব্যস্ত সময় পার করছেন।
চলতি বছর তার কোনো ছবি মুক্তি পায়নি। সবশেষ সারা আলী অভিনীত ছবি মুক্তি পায় ২০২১ সালে। তামিল সুপারস্টার ধানুশের বিপরীতে অভিনয় করা এই ছবির নাম ‘আতরাঙ্গি রে’।




