দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। গেল বছর তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও যদিও এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি একটি ডিপফেক ভিডিও। অবশেষে এই ঘটনায় শনিবার (২০ জানুয়ারি) অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
ভারতীয় একটি গণমাধ্যম হয়ে জানা যায়, এআই প্রযুক্তির মাধ্যমে গত বছর ভারতীয় বংশোদ্ভূত নারী জারা প্যাটেলের শরীরে রাশমিকার মুখ বসিয়ে এমন ডিপফেক ভিডিও তৈরি করে অভিযুক্ত ওই যুবক।
-
আরও পড়ুন : মোশাররফ করিমকে ভাবনার চিঠি
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেয় সেই ভিডিওটি। মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি। এত বিব্রতকর পরিস্থিতিতে পড়েন রাশমিকা।
ওই ডিপফেক ভিডিওতে দেখা যায়, জারা প্যাটেল একটি কালো ইউনিটার্ড পোশাক পরে একটি লিফটে প্রবেশ করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করে সেখানে রাশমিকার মুখ বসিয়ে দেওয়া হয়।
রাশমিকার এমন ফেক ভিডিও ছড়িয়ে পড়তেই প্রথম প্রতিবাদ করেন অমিতাভ বচ্চন। এরপর ভারতীয় শোবিজের প্রায় সবাই পাশে এসে দাঁড়ায় অভিনেত্রীর।
সামাজিক যোগাযোগমাধ্যমে তখন এক বিবৃতিতে রাশমিকা লিখেছিলেন, বিষয়টি নিয়ে কথা বলতে খুবই খারাপ লাগছে। এমন একটি স্পর্শকাতর বিষয় যা অত্যন্ত অপ্রিয়। আমার মতো অভিনেত্রী যদি প্রযুক্তির শিকার হতে পারে তা হলে সাধারণের সঙ্গে না জানি আরও কতো কী ঘটছে।
আর কেউ যাতে আমার মতো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য অবিলম্বে এই প্রযুক্তি কৌশলের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।
শুধু তিনি নন, রাশমিকার পরে একইভাবে হেনস্থার শিকার হয়েছেন আলিয়া ভাট, ক্যাটরিনা, কাজলসহ একাধিক নায়িকা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সূত্র : হিন্দুস্তান টাইমস




