ঈদেই আসছে রাজের ‘কাজলরেখা’

আরটিভি নিউজ

রোববার, ১০ মার্চ ২০২৪ , ০৭:২৭ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘মনপুরা’ সিনেমা মুক্তির পরে ২০০৯ সাল থেকে ‘কাজলরেখা’ নির্মাণের প্রস্তুতি শুরু করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। দীর্ঘ ১২ বছরের গবেষণা শেষে ২০২২ সালে এসে সিনেমাটির শুটিংয়ে নামেন। আসন্ন ঈদে ‘কাজলরেখা’ মুক্তি পেতে যাচ্ছে। এ উপলক্ষে শনিবার (৯ মার্চ) রাতে রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘কাজলরেখা’র শিল্পী কলাকুশলীদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতা। সেখানে জানানো হয়, বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াতে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রায় ৪০০ বছরের পুরোনো প্রেক্ষাপটে ময়মনসিংহের গীতিকার একমাত্র রূপকথা অবলম্বনে ‘কাজল রেখা’ তৈরি করেছেন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

এর আগে চারটি সিনেমা মুক্তি পেলেও নির্মাতা জানান, তার পঞ্চম সিনেমা ‘কাজলরেখা’ হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা।

বিজ্ঞাপন

১৬ শতকের গল্পে কাজলরেখা নির্মাণ করা থেকে শিল্পী নির্বাচন ও কারিগরি দিকসহ প্রতিটি সেক্টরকে সঠিকভাবে সমন্বয় করাটাই আসল চ্যালেঞ্জ ছিল বলে মনে করেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি বলেন, প্রতিটি সেক্টরকে এক সুতোয় একটি মালা হিসেবে গাথতে হয়েছে। ধাপে ধাপে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে উতরে যাওয়ার চেষ্টা করেছি।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, তৎকালীন আপামর মানুষের যে বিনোদন ছিল সেটি এখনো প্রাসঙ্গিক। এ কারণে আমি মনে করি সিনেমাটি দর্শক দেখবে। ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পাবে। ভালো কাজের প্রতিযোগিতা থাকাটা ইতিবাচক দিক। আর যে সিনেমার দম থাকবে সেই সিনেমা মানুষ দেখবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বড় আয়োজন কাজলরেখা মুক্তির উপযুক্ত সময় হচ্ছে উৎসব। ঈদ ও বৈশাখ একসঙ্গে আমরা পাচ্ছি। এ কারণে আমার কাছে মনে হয়েছে এই সময় সিনেমাটি মুক্তি দেয়া উচিত। সিনেমা নির্মাণ থেকে মুক্তি দেয়া সবকিছুই আমাদের এখানে চ্যালেঞ্জ। তাই আমি চ্যালেঞ্জ নিয়েছি, দেখা যাক ফলাফল কি আসে।

২০ এর অধিক গান নিয়ে নির্মিত এ সিনেমার সংবাদ সম্মেলনে শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, সাদিয়া আয়মান প্রত্যেকেই দর্শকদের ঈদে ভিন্ন ধাঁচের ‘কাজলরেখা’ দেখার আমন্ত্রণ জানান। 

বিজ্ঞাপন

দুই বছর ধরে ৫০ দিনে নেত্রকোণার দুর্গাপুর, খুলনা সুন্দরবন, কক্সবাজার, সিলেটের হাওড় ও রাজধানীর মিরপুরে ‘কাজলরেখা’র শুটিং সম্পন্ন হয়েছে। নবীন প্রবীণ মিলিয়ে শতাধিক কলাকুশলী এতে যুক্ত আছেন।

সংবাদ সম্মেলনে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন এর শিল্পী শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, সাদিয়া আয়মান, আবুল কামাল আজাদ প্রমুখ। সিনেমাতেও আরও অভিনয় করেছেন মিথিলা, খায়রুল বাশার, শাহানা সুমি, সুজয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission