হিলিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ইউসুফ আলী

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ০৯:৪৯ পিএম


হিলিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ইউসুফ আলী
ছবি : আরটিভি

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উদযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদরাসা) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। স্কুল পর্যায়ে টানা দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পাউশগাড়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ইউসুফ আলী।

বিজ্ঞাপন

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উৎযাপন কমিটির বিচারকরা উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব।

হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উৎযাপন কমিটির বিচারকরা শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে (স্কুল, কলেজ ও মাদরাসা) উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল থেকে ইউসুফ আলীকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেছেন।

বিজ্ঞাপন

এ সময় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকুসহ অনেকেই উপস্থিত ছিলেন। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission