ফের টালিউডে বাঁধন 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ মে ২০২৪ , ০২:৪৬ পিএম


ফের টালিউডে বাঁধন 

দিনদিন কাজের পরিধি যেন বেড়েই চলেছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। একের পর এক চরিত্রে অভিনয়ের দ্যুতি ছড়িয়ে প্রশংসার ভাসছেন এই অভিনেত্রী। তারই প্রমাণ মিলল আবার। ফের টালিউডে অভিনয় করবেন তিনি।

প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি ফিল্ম ‘ফেয়ার অ্যান্ড আগলি’র একটি গল্পে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন বাঁধন।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, বাঁধন কাজটি করতে ইচ্ছুক। ইতোমধ্যে সেখানে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। এই গল্পে বাঁধন ছাড়াও থাকছেন ‘ফারজি’, ‘ব্রহ্মাস্ত্র’খ্যাত তারকা শাকিব আইয়ুব ও দেবপ্রসাদ হালদার।

চলতি মাসের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বাঁধনের। নির্মাতা প্রসেনজিতের অ্যান্থোলজিতে মোট ৫টি গল্প রয়েছে। ইতোমধ্যে কয়েকটির শুটিং শেষ হয়ে গেছে।

প্রসেনজিতের বিভিন্ন গল্পে দেখা যাবে পার্নো, সম্রাট, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, মুমতাজ, সায়ন মুন্সিকে। 

প্রসঙ্গত, ২০১৮ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘হইচই’র সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে অভিনয় করেছিলেন বাঁধন। এরপর ২০২৩ সালে বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’তে বলিউডে কাজ করেন তিনি। যেখানে তার অভিনয় রীতিমতো নজর কাড়ে সিনেমাপ্রেমীদের।
 
সূত্র : সংবাদ প্রতিদিন  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission