ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

রোববার, ১২ মে ২০২৪ , ১১:৩৫ পিএম


ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলায় করলাখেতে কাজ করার সময় বজ্রপাতে নিখিল বর্মন নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১২ মে) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিখিল সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মোলানীপাড়া গ্রামের অলন বর্মনের ছেলে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ ওয়াহিদ।

তিনি বলেন, সদর উপজেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় মোলানীপাড়া এলাকার বাসিন্দা অনল বর্মনের দুই ছেলে নিখিল বর্মন ও অকুল বর্মন নিজেদের করলাখেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিখিল বর্মনের মৃত্যু হয় এবং তার ভাই অকুল বর্মন দৌড়ে বাড়িতে এসে ঘটনাটি জানায়। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission